IMG-LOGO

বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিনিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালনবাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিতসিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক শপিং মল, মার্কেট ও দোকানে রাত ৮:০০ টার পরে মোবাইল কোর্টঅপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুলপুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনরাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যুসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্নয়ন কার্যক্রম বিষয়ে নারী সমাবেশেরাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনাবাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদেরআন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সভা ও বর্ণাঢ্য র‍্যালিমহাদেবপুরে স্বর্ণালংকার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যানগদ ৬ লক্ষ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার ছিনতাইনিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রেরদুই গরুচোর গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> স্বাস্থ্য >> ফার্মাসিস্টের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ, সেবা বঞ্চিত রোগীদের

ফার্মাসিস্টের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ, সেবা বঞ্চিত রোগীদের

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার ছোটমুল্লুক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চরম দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে ফার্মাসিস্ট গোলাম রাব্বানী রুবেলের বিরুদ্ধে। নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থাকা ও সময়মতো না আসায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন আশপাশের এলাকার সাধারণ মানুষ। এলাকায় তিনি রুবেল ডাক্তার নামেই পরিচিতি।

আজ মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে তেঁতুলিয়া ইউনিয়নের সিংগা গ্রামের এবাদত আলী প্রামানিক ও তাঁর স্ত্রী শরীফা বেগম চর্মরোগের চিকিৎসা নিতে ছোটমুল্লুক স্বাস্থ্য কেন্দ্রে আসেন। এই দম্পত্তি বলেন, ‘কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেবা নিতে এসেছি। ঘন্টাখানেক হয়ে গেল, কেউ আসে না। আমরা তো গরিব মানুষ, শহরে যেতে পারি না। এইখানে আসছি, তাও যদি চিকিৎসা না পাই তাহলে কোথায় যাব?’

একই সময় সাবাই এলাকার বাসিন্দা রুমালি বেগম মাথাব্যথা ও আবু বাক্কার পেটের সমস্যা নিয়ে সেবা নিতে আসেন এই স্বাস্থ্য কেন্দ্রে। কিন্তু ডাক্তার কিংবা স্বাস্থ্যকর্মীর দেখা মেলেনি। এতে তারা হতাশ হয়ে পড়েন।

রোগী রুমালি বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মাথা ধরেছে অনেকক্ষণ। কিন্তু এখানে কেউ নেই। বারবার এমন হয়। ডাক্তাররাই যদি না থাকে, তাহলে এই স্বাস্থ্যকেন্দ্র দিয়ে লাভ কী?’

তথ্যানুসন্ধানে জানা যায়, ২০১২ সালের ১০ অক্টোবর গোলাম রাব্বানী রুবেল ছোটমুল্লুক স্বাস্থ্য কেন্দ্রে ফার্মাসিস্ট হিসেবে যোগ দেন। দীর্ঘ ১২ বছর ধরে তিনি একই কর্মস্থলে বহাল তবিয়তে চাকরি করছেন।

তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি নিয়ম মেনে সকাল ৯টার মধ্যে তিনি কর্মস্থলে উপস্থিত হন না। কোনো দিন ১১টা, কোনো দিন দুপুর ১২টার দিকে আসেন। আবার অনেক দিন একেবারেই হাজিরা দেন না। দ্রæত সময়ের মধ্যে ফার্মাসিস্ট রুবেল হোসেনের অনিয়মের তদন্তসহ শাস্তির দাবি করেন তারা।

স্থানীয় বাসিন্দা সুশীল চন্দ্র প্রামানিক বলেন, ‘রুবেল সাহেবের আসা যাওয়ার কোনো ঠিকঠিকানা নেই। ইচ্ছামতো আসেন, আবার চলেও যান। আমরা প্রতিবাদ করলে উল্টো উঁচু গলায় কথা বলেন। এটা কি সরকারি চাকরি করার নিয়ম?’

এ প্রসঙ্গে জানতে ফার্মাসিস্ট গোলাম রাব্বানী রুবেলের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

বিষয়টি নিয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে আগে জানা ছিল না। আজ বিষয়টি জানতে পেরেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031