IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> প্রবাস >> টপ নিউজ >> বাংলাদেশে রাজনৈতিক সংগঠন নিষিদ্ধের বিধান নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক সংগঠন নিষিদ্ধের বিধান নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগ

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধের সুযোগ তৈরি করে আইন সংশোধনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। সোমবার (১৬ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের ৫৯তম মানবাধিকার পরিষদে উত্থাপিত বার্ষিক প্রতিবেদনে তিনি এই উদ্বেগের কথা জানান।

জাতিসংঘ হাইকমিশনারের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ভলকার তুর্ক ইরান–ইসরায়েল সংঘাতসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাত, মানবাধিকার লঙ্ঘন এবং তা প্রতিরোধে গৃহীত উদ্যোগ তুলে ধরেন।

বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, “আমি অনুপ্রাণিত যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো সংলাপের মাধ্যমে অগ্রগতি অর্জন করছে। সংস্কার, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যে অর্থবহ অগ্রগতি জরুরি।” তবে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধের সুযোগ তৈরি করে সাম্প্রতিক আইনি সংশোধন এবং এ-সংক্রান্ত কার্যক্রম নিয়ে তিনি গভীর উদ্বেগ জানান। তার ভাষায়, “এটি সংগঠনের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতাকে অন্যায্যভাবে সীমিত করবে।”

সম্প্রতি অন্তর্বর্তী সরকার ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে। এতে সন্ত্রাসে জড়িত ব্যক্তি বা সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত হয়। এই আইনের আওতায় বাংলাদেশ আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেও সংশোধন এনে রাজনৈতিক দল, অঙ্গসংগঠন ও সমর্থক গোষ্ঠীকে শাস্তি দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে ট্রাইব্যুনালকে।

প্রতিবেদনটিতে ভলকার তুর্ক সাম্প্রতিক শুল্কবৃদ্ধি ও বৈশ্বিক বাণিজ্যযুদ্ধ সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “বাণিজ্যযুদ্ধ স্বল্পোন্নত দেশগুলোকে সুনামির গতিতে আঘাত করবে। ক্যারিবীয় অঞ্চল ও ছোট উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।” বাংলাদেশ, কম্বোডিয়া, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের মতো বড় রপ্তানিনির্ভর অর্থনীতিগুলোর ওপর এর প্রভাব হতে পারে মারাত্মক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31