IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> টপ নিউজ >> গাজায় বিদ্রোহী গোষ্ঠীর নেতাকে আত্মসমর্পণের নির্দেশ দিলো হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়

গাজায় বিদ্রোহী গোষ্ঠীর নেতাকে আত্মসমর্পণের নির্দেশ দিলো হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজা উপত্যকার প্রভাবশালী এক বেদুইন গোষ্ঠীর নেতাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হামাসের পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার এক বিবৃতিতে এই নেতা ইয়াসির আবু শাবাবের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ এনে তাকে বিচার মুখোমুখি হতে বলা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হামাসের ‘বিপ্লবী আদালতের’ আদেশে বলা হয়েছে, আবু শাবাবের বিরুদ্ধে নেওয়া এই সিদ্ধান্তের পেছনে রয়েছে গাজায় হামাসের নিয়ন্ত্রণ অস্বীকার করা এবং তাদের বিরুদ্ধে ‘জনস্বার্থবিরোধী কার্যকলাপের’ অভিযোগ।

হামাসের বিবৃতিতে বলা হর্য়েছে, আবু শাবাবের অবস্থান সম্পর্কে যে কেউ তথ্য দিলে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হচ্ছে। তাকে আত্মসমর্পণের জন্য ১০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

আবু শাবাব বর্তমানে গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ এলাকায় অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। ওই এলাকাটি বর্তমানে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তার গোষ্ঠীর পক্ষ থেকে এখনও এই আত্মসমর্পণ আদেশের ব্যাপারে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

রয়টার্সকে হামাসের দুটি সূত্র এবং আরও দুটি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হামাস ইতোমধ্যে শীর্ষ যোদ্ধাদের একটি দল পাঠিয়েছে আবু শাবাবকে হত্যা করতে। হামাস অভিযোগ করছে, আবু শাবাব জাতিসংঘের ত্রাণবাহী ট্রাক লুট করেছেন এবং ইসরায়েলের মদদপুষ্ট।

অন্যদিকে আবু শাবাবের নেতৃত্বাধীন গোষ্ঠী জানিয়েছে, তারা স্থানীয়ভাবে জনপ্রিয় একটি শক্তি যারা ত্রাণবাহী ট্রাককে লুটপাট থেকে রক্ষা করতে নিরাপত্তা দেয়। তারা হামাসের অভিযোগ অস্বীকার করে বলেছে, আমরা ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে কোনও যোগাযোগ রাখি না বা তাদের কাছ থেকে কোনও সমর্থন গ্রহণ করি না।

এই গোষ্ঠী পাল্টা অভিযোগ করেছে যে, হামাস শুধু সহিংসতা চালাচ্ছে এবং ভিন্নমত দমন করছে।

ইসরায়েল আগে থেকেই জানিয়ে এসেছে, তারা হামাস বিরোধী কিছু গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে। তবে ঠিক কোন গোষ্ঠী বা কীভাবে তা সম্পর্কে স্পষ্ট কিছু বলা হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31