ধূমকেতু প্রতিবেদক, বাঘা : আর মাত্র ১৬ দিন পর অনুষ্ঠিত হবে বাঘার আড়ানী পৌরসভা নির্বাচন। এবারের নির্বাচনকে ঘিরে বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগের বিপক্ষে ভোট করছেন একই দলের দুই বিদ্রোহী প্রার্থী। এ দিক থেকে এখন পর্যন্ত সুবিধা জনক অবস্থানে রয়েছেন বিএনপির একক প্রার্থী। তবে সাধারণ ভোটারদের মধ্যে প্রাচীর হয়ে ড়াড়িয়েছে রেল লাইন।
স্থানীয় লোকজন জানান, আড়ানী বড়াল নদীর উপর দিয়ে বয়ে গেছে একটি রেললাইন। এই রেললাইনের উত্তর এবং দক্ষিন প্রান্তের মানুষের মধ্যে দীর্ঘ থেকে একটি দুরুত্ব কাজ করে আসছে। এমনও লক্ষ করা গেছে, বিগত নির্বাচনে উত্তরের তিনটি ভোটকেন্দ্র থেকে সাড়ে তিন হাজার ভোটের মধ্যে ২৭৫ টির ভোট পেরেছে নৌকা প্রতিক। তাহলে ও পার থেকে কেন নৌকার প্রার্থী দেয়া হলো এমনটি প্রশ্ন দক্ষিন এলাকার অনেকের মুখে-মুখে ফিরছে। এদিক থেকে রেল লাইনের দক্ষিনে আড়ানী বাজার এলাকায় ৭ টি কেন্দ্রে ভোটার সংখ্যা প্রায় ১০ হাজার।
সরেজমিন মঙ্গলবার সকালে আড়ানী পৌর এলাকায় গিয়ে গেখা গেছে, তরুন ছাত্রলীগ নেতা রিবন আহাম্মেদ বাপ্পীর লোকজন তার প্রয়াত পিতার আর্শিরবাদ পুষ্ট হয়ে স্থানীয় সাংসদ ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলমের বাড়ীর সামনে বাপ্পীর পক্ষে স্লোগান দিয়ে প্রার্থীতা দাবি করছেন।
অপরদিকে, নিজগ্রাম পিয়াদা পাড়ার মানুষ বর্তমান মেয়র মুক্তার আলীকে বিদ্রোহী প্রার্থী হয়ে ভোট করার জন্য চাঙ্গা করে রেখেছেন। এদের মধ্যে অনেকে মুরব্বী মুক্তারকে বলছেন, আপনি রানিং মেয়র আপনার চলার পথে কিছু ভুল ত্রæটি রয়েছে। আপনি নতুন মুখ বাপ্পীকে সমর্থন দিলে রেল লাইনের দক্ষিন থেকে বাপ্পী বিপুল ভোটে বিজয়ী হবেন। এতে দক্ষিনের লোকের সম্মান বাঁচবে। তবে পদ ছাড়তে নারাজ মুক্তার আলী। তিনি এতো কিছুর মধ্যে ঘোষনা দিয়েছেন শরীলে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করবেন না।
তবে বাপ্পী দাবি করেছেন, দলীয় মনোনয়ন না পাওয়ার পেক্ষপটে ভোট করার ইচ্ছে ছিল না। তিন্তু জনগনের চোপের মুখে আমি ভোট করতে বাধ্য হচ্ছি।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের দলীয় প্রার্থী শহীদুজ্জামান শাহীদ ভোটারদের উদ্দেশ্যে বলেন, ২০১৫ সালের পৌর নির্বাচনে প্রার্থী পছন্দ না হওয়ায় কারণে রেল লাইরে উত্তরের লোকজন দক্ষিনের প্রার্থীকে ভোট দেয়নি। এটা বড় কথা নয়, আমি উত্তর-দক্ষিকে কখনো আলাদা করে দেখিনা। স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির সহযোগিতায় প্রধানমন্ত্রী আমাকে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। তাই আমি নৌকার মাঝি হয়েছি। এলাকার উন্নয়ন পেতে হলে আগামী ১৬ জানুয়ারি আপনাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।
তবে আওয়ামী লীগ দলীয় প্রার্থী সহ দুই বিদ্রোহী মনোনয়ন প্রত্যাহার না করায় ফুর-ফুরে মেজাজে রয়েছেন বিএনপির একক প্রার্থী তুজাম্মেল হক। কারন বিগত সময়ে আড়ানী পৌরসভা এবং বাঘার ৬ ইউপি নির্বাচনে বিএনপি থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এ কারনে তারা এই নির্বাচনকে আস্তিত্ব লড়াইয়ের নির্বাচন বলে চ্যালেঞ্জ ছুড়েছেন। তারা মনে করছেন, এবার তাদের জয় কেও ঠেকাতে পারবে না।


