ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন আগামী ৩০ জানুয়ারি। এ নির্বাচনকে সামনে রেখে মেয়র, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র উত্তোলন ও দাখিল শুরু করে দিয়েছে।
বুধবার দুপুর ১২ টায় পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক শাহজাহান আলী, আব্দুল করিম, সরফুল হক উজ্জল, মিজানুর রহমান, গোলাম মোস্তফা ও জিআর সৈকত উদ্দিন প্রমুখ।
আনোয়ার হোসেন জানান, জনগণের প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করছি। ৮ নং ওয়ার্ডবাসী আমাকে বার বার কাউন্সিলর হিসেবে নির্বচিত করেছে। অমি আশাকরি এবাও আমাকে তারা নির্বাচিত করবে।


