IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুন
Home >> শিক্ষা >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে ৭ শিক্ষকের বিদ্যালয়ে ৫ পরীক্ষার্থী, ৪ জনই ফেল

চাঁপাইনবাবগঞ্জে ৭ শিক্ষকের বিদ্যালয়ে ৫ পরীক্ষার্থী, ৪ জনই ফেল

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি উচ্চ বিদ্যালয়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি উচ্চ বিদ্যালয়

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানে রয়েছেন ৭ জন শিক্ষক। এখান থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ৫ শিক্ষার্থী অংশ নিয়েছিল। তাদের মধ্যে ৪ জনই ফেল করেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এসএসসির ফলাফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত হয়েছে স্কুল কর্তৃপক্ষ।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ঘোষিত ফলাফলে দেখা যায়, আলাতুলি উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেয়া ৫ জনের সবাই মানবিক বিভাগের শিক্ষার্থী। তাদের মধ্যে একজন পাস করলেও বাকি সবাই ফেল করেছেন।

শিক্ষকরা জানান, আলাতুলি উচ্চ বিদ্যালয়টি ভারতীয় সীমান্তবর্তী চরাঞ্চলের প্রত্যন্ত এলাকায় অবস্থিত। এখানকার বেশিরভাগ মানুষ নিম্নআয়ের। ফলে এখানকার শিক্ষার্থীদের বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি পরিবারের আয়ের কাজে অংশ নিতে হয়। এসব কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিতি কম থাকায় লেখাপড়ায় ক্ষেত্রে কিছু ঘাটতি থেকে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশাদুজ্জামান জানান, এই বিদ্যালয় থেকে এবার ৭ শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল। এরমধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৩ জন ছেলে ও ২ জন মেয়ে। বাকি ২ জন পরীক্ষায় অংশ নেয়নি। এখানে শিক্ষকের সংকট রয়েছে। এছাড়া এখানকার মেয়েদের বাল্যবিয়ে হয়ে যায়। ছেলেরা ক্লাসে উপস্থিত থাকতে চায় না। ফরে প্রতিষ্ঠানের রেজাল্ট খারাপ হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের বিদ্যালয়টি এমপিওভুক্ত। ৭ জন শিক্ষক রয়েছেন। দীর্ঘদিন ধরে ইংরেজি বিষয়ের শিক্ষক নেই। ফলে বিদ্যালয়ে ইংরেজি পাঠদান ব্যাহত হচ্ছে। আগামীতে বিদ্যালয়ে পড়ালেখার বিষয়ে আরও ভালোভাবে নজর দেয়া হবে।

এ বিষয়ে চাঁপাইনববাগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার জানান, ‘এবারের এসএসসি পরীক্ষায় যেসব বিদ্যালয়ে ফলাফল খারাপ হয়েছে, তাদের পড়ালেখা ও শিক্ষক এবং শিক্ষার্থীদের উপস্থিতি মনিটরিং করা হবে। ঝরে পড়া শিক্ষার্থীদের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে আলাদাভাবে শিক্ষার সুযোগ করে দেয়া হবে।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ. ন. ম মোফাখাখারুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় পাসের হার ৮১ দশমিক ৪৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮২৪ জন শিক্ষার্থী। এবারের পরীক্ষার ফলাফলে রাজশাহী বিভাগে দ্বিতীয় স্থানে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31