IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> লিড নিউজ >> গাজায় ইসরাইলের হামলা, আরও ৯৪ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরাইলের হামলা, আরও ৯৪ ফিলিস্তিনি নিহত

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের টানা সামরিক আগ্রাসনে একদিনে প্রাণ হারালেন আরও অন্তত ৯৪ ফিলিস্তিনি। আহত হয়েছেন ২৫২ জনেরও বেশি।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর বরাতে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৪টি মরদেহ আনা হয়েছে। একই সময়ে আহতদের মধ্য থেকে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৮ হাজার ৫৭৩ জনে। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৭ জনের বেশি মানুষ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে, ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় এখনো বহু মরদেহ পড়ে আছে, যেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি ইসরাইলি অবরোধ ও টানা হামলার কারণে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরাইলি হামলার শিকার হয়েছেন আরও ৭ ফিলিস্তিনি; আহত হয়েছেন অন্তত ৩০ জন।

চলতি বছরের ২৭ মে থেকে এখন পর্যন্ত শুধুমাত্র সহায়তা নেওয়ার সময় ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ৮৫১ জন, আর আহত হয়েছেন ৫ হাজার ৬৩৪ জন।

উল্লেখ্য, জানুয়ারিতে ইসরাইল ও হামাস সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও ১৮ মার্চ তা লঙ্ঘন করে ইসরাইল গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে নতুন করে আরও ৭ হাজার ৭৫০ জনকে হত্যা এবং ২৭ হাজার ৫৬৬ জনকে আহত করেছে দখলদার বাহিনী।

এই অব্যাহত আগ্রাসনে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করলেও এখনো কার্যকর কোনো প্রতিরোধ গড়ে ওঠেনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31