IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> আরএমপির পৃথক অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৪

আরএমপির পৃথক অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৪

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর চন্দ্রিমা ও দামকুড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৪০ বোতল ফেন্সিডিলসহ ৪ জনকে গ্রেফতার করেছে আরএমপির চন্দ্রিমা ও দামকুড়া থানা পুলিশ।

আরএমপির চন্দ্রিমা থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: তমাল হোসেন (৩২) ও মো: সুমন রেজা (৪০)। তমাল রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়ার এলাকার মো: সাজ্জাদ হোসেনের ছেলে ও সুমন একই থানার ছোটবনগ্রাম পূর্বপাড়ার মো: মিজানুর রহমানের ছেলে। অপরদিকে দামকুড়া থানা কর্তৃক গ্রেপ্তারকৃত আসামিদ্বয় হলেন মো: ইফতার আহম্মেদ (২২) ও মো: সেলিম (৩৫)। ইফতার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার জামিনপুর এলাকার মৃত কুসিমুদ্দিনের ছেলে এবং সেলিম একই এলাকার মো: বুদ্ধুর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ রাতে আরএমপির উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: রিয়াজুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে চন্দ্রিমা থানার এসআই মো: আব্দুল হাকিম সরকার ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়ায় এক বাড়িতে গাঁজা বিক্রি হচ্ছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের বর্ণিত টিম রাত পৌনে ৯ টায় চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়ায় আসামি তমাল হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে আসামি তমাল ও সুমনকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজতে থাকা ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

অপরদিকে দামকুড়া থানার এসআই মো: মাসুন কবির ও তার টিম গতকাল ১৮ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ বিকাল সোয়া ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে দামকুড়া থানার আলীমগঞ্জ পুলিশ চেকপোস্টে অভিযান পরিচালনা করে আসামি ইফতার ও সেলিমকে ৪০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে চন্দ্রিমা ও দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31