IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে অত্যাচার হচ্ছে’

‘ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে অত্যাচার হচ্ছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে অত্যাচার হচ্ছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মঙ্গলবার (২৯ জুলাই) বীরভূম জেলায় ইলমবাজারের একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন ও সরকারি সেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে এমনই বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

মমতা বলেন, খুব অত্যাচার হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে। আসাম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তর প্রদেশ, উড়িষ্যা এবং দিল্লিতে ডাবল ইঞ্জিন সরকার অর্থাৎ যেখানে বিজেপি সরকার আছে, সেখানে পশ্চিমবঙ্গের যারা মানুষ আছেন, যারা কাজ করতে গেছেন ২০-২৫ বছর ধরে; তাদের রেশন কার্ড আছে, আধার কার্ড আছে, জমির পাট্টা আছে; তা সত্ত্বেও তাদের জোর করে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে। তাদের থানায় নিয়ে ঘোরানো হচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, হরিয়ানার গুরগাঁওতে ১০টা ডিটেনশন ক্যাম্প তৈরি করেছে। আসামে লাখ লাখ মানুষকে ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছে।

এনআরসির কথা উল্লেখ করে তিনি বলেন, আপনাদের মনে আছে, যখন এনআরসি হয়েছিল, ১৭ লাখ নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছিল। তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল, তাড়িয়ে দেওয়া হয়েছিল। তার মধ্যে সাত লাখ হিন্দুও ছিল, মুসলিম, শিখ, খ্রিষ্টান, নেপালি ছিল। মনে রাখবেন, ভুলে যাবেন না।

মমতা ব্যানার্জী বলেন, প্রত্যেকে ভোটার লিস্টে নাম তুলবেন নতুন করে। নতুন করে ভোটার লিস্ট করার নামে এনআরসি চালুর ব্যবস্থা হচ্ছে। বাংলায় আমরা যেন একজনও ভোটার লিস্টে নাম তুলতে বাদ না রাখি। এটা প্রকৃত ভোটারদের মাথায় রাখতে হবে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন। বিএলওকে বলবেন কেন বাদ গেলো, জবাব দাও। আমি প্রকৃত ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এটা আমার সাংবিধানিক অধিকার।

একই সঙ্গে যারা এবার প্রথমবার ভোটার তালিকায় নাম তুলবেন তারাও যেন এগিয়ে গিয়ে ভোটার তালিকায় নাম তোলেন, সে পরামর্শ দেন মমতা ব্যানার্জী। তার কথায়, এটা রক্ষাকবজ। এমনকি যারা রাজ্যের বাইরে কাজ করেন, তারাও যেন বাড়ি ফিরে ভোটার তালিকায় নাম তোলেন।

এদিনের সরকারি প্রকল্প শিলান্যাস ও উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, কাজল শেখ, রাজ্য সরকারের মন্ত্রী মলয় ঘটক, কারা মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সংসদ সদস্য শতাব্দী রায়, অমিত মাল, রাজ্যসভার সংসদ সদস্য সামিরুল ইসলাম, জেলা পরিষদের সভাপতি ফয়জুল হকসহ জেলার অন্য নেতারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31