IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়া ও দুর্গাপুরে হায়নার আক্রমণের ৫ জন আহত

পুঠিয়া ও দুর্গাপুরে হায়নার আক্রমণের ৫ জন আহত

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলা বানেশ্বর ইউনিয়নের শিবপুর এলাকায় গতকাল ৩১ জুলাই ভোর রাতে এক পশুর আক্রমণে ওই এলাকার চারজন আহত হয়েছেন।

অপরদিকে দুর্গাপুর এলাকাতেও এ ধরনের ঘটনায় একজন ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী আব্দুল খালেক বলেন,আমার উপর আক্রমণ হয়েছে,গতকাল ভোররাতে হঠাৎ হায়নার মতো দেখতে খুব দ্রুত সময়ের মধ্যে আমাকে আক্রমণ করে এবং আমাকে কামড় ও আঁচড় দেয়। আমি চিৎকার করলে অনেক লোক আসলে পালিয়ে যায় হিংস্র প্রাণীটি।
বর্তমানে আমি রাজশাহী আইডি হাসপাতালে ভর্তি আছি। আমি সহ আরো চারজন ভর্তি আছে মোট পাঁচজন,এরমধ্যে একজন দুর্গাপুর উপজেলার বাসিন্দা রয়েছে। বেশ কিছুদিন ধরে এই ঘটনা ঘটছে আমাদের শিবপুরের বিভিন্ন এলাকায়।

এখন পর্যন্ত শিবপুর এলাকায় মোট আহত ৪ জন ও দুর্গাপুর উপজেলার একজন । আহত ব্যক্তিরা হলেন,মোঃ খালেক,মোঃ মমিনুল ভ্যানচালক,মোঃ রশিদ , মোঃ ইমরান উভয়ের গ্রাম শিবপুর ও দুর্গাপুর উপজেলার মুসা নামের একজনকে আক্রমণ করে প্রাণীটি। আহত ব্যক্তিরা জানাই প্রাণীটি আমরা এক ঝলক দেখেছি আমাদের কাছে হায়নার মত মনে হয়েছে। টেলিভিশনে অনেক সময় এ ধরনের প্রাণী দেখেছি আমরা।

এলাকাবাসী ইসমাইল হোসেন বলেন, এলাকায় এই বিষয় নিয়ে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে,আমিও শুনেছি। তবে এখনো চোখে দেখেনি। যারা আহত হয়েছে তারা বলছে হায়না নাকি আক্রমণ করছে তাদের। এ বিষয়টি নিয়ে গ্রামবাসী আমরা সবাই ব্যাপক আতঙ্কিত।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, রফিকুল ইসলাম বলেন, এই ধরণের প্রাণী এই এলাকাতে বিরল,অনেক সময় হয়ে থাকে পাগলা শিয়াল এ ধরনের আক্রমণ করে থাকে। দিনে অথবা রাতে,মানুষকে অথবা পশুপাখি কেউ পেলে হামলা করে থাকে। তবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে এটি পাগল হয়ে যাওয়া একটি শিয়ালের কাজ হয়ে থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31