IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> মেসির পর এবার নিষিদ্ধ তার দেহরক্ষী ইয়াসিন চেউকো

মেসির পর এবার নিষিদ্ধ তার দেহরক্ষী ইয়াসিন চেউকো

ধূমকেতু নিউজ ডেস্ক : দিন কয়েক আগেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন লিওনেল মেসি। এমএলএস অলস্টারের স্কোয়াডে থাকার পরও অনুমতি না নিয়ে খেলায় খেলায় অংশ না নেওয়ায় নিয়ম অনুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞা পান মেসি ও জর্ডি আলবা।

এবার নিষেধাজ্ঞার কবলে পড়লেন মেসির দেহরক্ষী ইয়াসিন চেউকো। লিগস কাপের ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, ইন্টার মিয়ামির ক্লাব ডেলিগেশনের একজন সদস্যকে টুর্নামেন্টের বাকি সময়ের জন্য সব টেকনিক্যাল এরিয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার রাতে ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অ্যাটলাসের বিপক্ষে ইন্টার মিয়ামির ম্যাচে এক ঘটনার জেরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও তারা নাম প্রকাশ করেনি। তবে ইএসপিএন-এর একটি সূত্র নিশ্চিত করেছে, নিষিদ্ধ হওয়া ব্যক্তি হলেন মেসির দেহরক্ষী ইয়াসিন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিসিপ্লিনারি কমিটি জানায়, ‘৩০ জুলাই ইন্টার মিয়ামি বনাম ক্লাব অ্যাটলাসের ম্যাচের পর মিয়ামির একজন প্রতিনিধি অনুমোদিত ইভেন্ট ক্রেডেনশিয়াল ছাড়া নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে অনুচিত আচরণ প্রদর্শন করেছেন।’

লিগস কাপ ২০২৫ টুর্নামেন্টের বিধি অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিকে টুর্নামেন্টের বাকি অংশের জন্য সব টেকনিক্যাল এরিয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে এবং ইন্টার মিয়ামিকে ক্লাবকে একটি অপ্রকাশিত অঙ্কের জরিমানা করা হয়েছে।

জানা যায়, ম্যাচ শেষ হওয়ার পর মাঠে ঢুকে দুই দলের খেলোয়াড়দের মধ্যকার আলোচনায় হস্তক্ষেপ করেন মেসির দেহরক্ষী চেউকো, এবং সে সময় তিনি অ্যাটলাস দলের কিছু সদস্যের সঙ্গে ধাক্কাধাক্কিও করেছেন।

এ বিষয়ে অ্যাটলাসের ডিফেন্ডার মাথেউস ডোরিয়া শুক্রবারের এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা জানি আমাদের ক্লাব কর্তৃপক্ষ ভালোভাবেই বিষয়টি দেখবে। আমি বুঝি মেসির দেহরক্ষীকে রাখা হয়েছে যদি কোনো ভক্ত মাঠে ঢুকে পড়ে তাকে সুরক্ষা দিতে, কিন্তু খেলোয়াড়দের মধ্যকার বিষয়ে তার মাঠে ঢোকার অনুমতি নেই।’

এবারই প্রথম নয়। এর আগেও মেজর লিগ সকার (MLS) ম্যাচ চলাকালীন সাইডলাইনে থাকার ব্যাপারে চেউকোকে নিষিদ্ধ করেছিল ইন্টার মিয়ামি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31