IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> প্রবাস >> টপ নিউজ >> ইউরোপ থেকে বেরিয়ে এলো ব্রিটেন

ইউরোপ থেকে বেরিয়ে এলো ব্রিটেন

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অর্ধশতকের অংশীদারত্বের ইতি ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হওয়ার পর যুক্তরাজ্যের নতুন যুগ শুরু হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা থেকে দেশটি ইউরোপের আইন অনুসরণ বন্ধ করে দিয়েছে। বার্তা সংস্থা এএফপি ও বিবিসির খবরে এমন তথ্য মিলেছে।

ভ্রমণ, বাণিজ্য, অভিবাসন ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন থেকে এখন ভিন্ন আইন মেনে চলবে ব্রিটেন। অর্থাৎ ইউরোপের একক বাজার ও কাস্টমস ইউনিয়ন থেকে বেরিয়ে এসে নিজের মতো করে চলবে দেশটি।

প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, যুক্তরাজ্য তার নিজ হাতে স্বাধীনতা ফিরে পেয়েছে। দীর্ঘ ব্রেক্সিট প্রক্রিয়া শেষ হওয়ার পর আমরা নিজেদের কাজগুলো ভিন্ন ও ভালোভাবে সম্পন্ন করতে সক্ষম হব।

তবে এর পরও ব্রিটেন মিত্র ও বন্ধু রাষ্ট্র হিসেবে থাকবে বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

ব্রিটিশ মন্ত্রীরা হুশিয়ারি দিয়ে বলেন, নতুন আইন কার্যকর হতে যাওয়া ও পরিবর্তিত শর্তে মহাদেশটির সঙ্গে ব্যবসা করার ক্ষেত্রে আসছে সপ্তাহ ও দিনগুলোতে বেশ কিছু ঝামেলা পোহাতে হবে ব্রিটিশ কোম্পানিগুলোর।

কর্মকর্তারা জোর দিয়ে বলেন, বন্দরগুলোতে ধীরগতির আশঙ্কার মধ্যেই সীমান্ত ব্যবস্থা প্রস্তুত আছে।

২০১৬ সালে ব্রেক্সিটের গণভোট হওয়ার সাড়ে তিন বছর পর গত ৩১ জানুয়ারি ২৭ সদস্যের রাজনৈতিক ও অর্থনৈতিক এই সংঘ থেকে বের হয়ে আসার ঘোষণা দেন ব্রিটিশ কর্মকর্তারা।

কিন্তু গত ১১ মাস তারা ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য আইন মেনে আসছিল। যদিও একই সময়ে দুপক্ষের মধ্যে ভবিষ্যৎ অর্থনৈতিক অংশীদারত্ব নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে।

বাণিজ্য আলোচনা সফলভাবে শেষ হওয়ায় ক্রিসমাসের দিন তারা একটি চূড়ান্ত চুক্তিতে সম্মত হয়েছে। পার্লামেন্টের সায় আসার পর বুধবার থেকে ব্রিটেনে যা আইন হিসেবে কার্যকর হচ্ছে।

নতুন রীতির অধীন ব্রিটিশ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো ইউরোপীয় অভ্যন্তরীণ বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাবে। যার অর্থ– ব্রিটেন ও মহাদেশটির মধ্যে পণ্যের সীমান্ত পার হওয়ার ক্ষেত্রে কোনো আমদানি-শুল্ক থাকছে না।

কিন্তু ব্যবসা ও ইউরোপীয় দেশগুলোতে লোকজনের ভ্রমণের ক্ষেত্রে আরও বেশি নথিপত্রের ঝামেলার বিষয়টি রয়ে গেছে। এ ছাড়া ব্যাংকিং ও সেবাখাতে কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে অনিশ্চয়তা কাজ করছে– ব্রিটেনের অর্থনীতির জন্য যা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

বিবিসির রাজনৈতিক প্রতিনিধি জেসিকা পার্কার তার বিশ্লেষণে বলেন, এতে অনেকের মনে বিপুল আশাবাদ জাগলেও অন্যদের মধ্যে গভীর অনুশোচনা কাজ করছে।

‘বাণিজ্য, ভ্রমণ, নিরাপত্তা ও অভিবাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন এলেও মহামারী করোনার কারণে সমাজের বড় একটি অংশ স্তব্ধ হয়ে আছে।’

আগামী মাসগুলোতে এই পরিবর্তন আরও স্পষ্ট হয়ে আসবে বলে তিনি মনে করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31