IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> প্রবাস >> আজ ট্রাম্প-জেলেনস্কি বৈঠক, সঙ্গে ইউরোপীয় মিত্ররা

আজ ট্রাম্প-জেলেনস্কি বৈঠক, সঙ্গে ইউরোপীয় মিত্ররা

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসে বৈঠক করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি। সঙ্গে নিচ্ছেন জোট ন্যাটোর মহাসচিব, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, ফরাসি প্রেসিডেন্ট, ইতালির প্রধানমন্ত্রী, জার্মান চ্যান্সেলরসহ আরও কয়েকজন ইউরোপীয় মিত্রকে। খবর বিবিসির।

মূলত চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি বা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনার জন্য ট্রাম্প বৈঠকে ডেকেছেন জেলেনস্কিকে।

এদিকে আজ এনডিটিভির খবরে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বলেছেন যে, জেলেনস্কি যদি চান তাহলে রাশিয়ার সঙ্গে যু্দ্ধ শেষ করতে পারেন তিনি।

আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়ার পক্ষ থেকে কিছু নির্দিষ্ট দাবি এসেছে, এ নিয়ে তিনি জেলেনস্কির সঙ্গে আলোচনা করবেন।

গত শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লেখেন, ‘রাশিয়া নিয়ে বড় অগ্রগতি হয়েছে।’ ট্রাম্প যুদ্ধবিরতির বদলে স্থায়ী শান্তিচুক্তির ওপর জোর দিচ্ছেন। এই বৈঠকে জেলেনস্কিকে রাখার দাবি করেছিল কিয়েভ। কিন্তু সেটি আর হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন এবং আরও কয়েকজন ইউরোপীয় নেতাকে নিয়ে ওয়াশিংটনে যাচ্ছেন।

এই নেতারা যুক্তরাষ্ট্র গেলেও সবাই হোয়াইট হাউসে বৈঠকে যোগ দেবেন কি না, তা স্পষ্ট নয়।

গতকাল রবিবার যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি সমর্থিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর সঙ্গে ভার্চুয়াল সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সাংবাদিকদের জানান, সোমবার ট্রাম্পের সঙ্গে আলোচনায় তারা একটি ঐক্যবদ্ধ অবস্থান নেবেন। এই সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেন জেলেনস্কি।

এদিকে সংবাদমাধ্যমে প্রকাশ, দানেস্ক-লুহানস্কসহ ইউক্রেনের কিছু অংশ রুশ নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়ার শর্তে যুদ্ধবিরতিতে যেতে পারেন পুতিন। কিন্তু কিয়েভের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এই দুই অঞ্চল ছাড়তে রাজি নন জেলেনস্কি।

এর আগে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে এক আলোচনায় ইউক্রেন সংকট নিয়ে মতের বনিবনা না হওয়ায় একরকম অপমানিত হতে হয়েছিল জেলেনস্কিকে।

গত ফেব্রুয়ারির এই তিক্ত অভিজ্ঞতা ইউরোপীয় নেতাদের চিন্তার কারণ। ইউরোপীয় কূটনৈতিক মহলে শঙ্কা— ট্রাম্প হয়তো এবারও জেলেনস্কিকে চাপ দিয়ে কোনো শর্ত মেনে নিতে বাধ্য করতে পারেন।

অবশ্যই এরই মধ্যে তলানিতে থাকা ওয়াশিংটন-কিয়েভ সম্পর্ক জোড়া লাগানোর কাজটি করে গেছেন। গত জুলাইয়ে ট্রাম্প-জেলেনস্কি টেলিফোনে কথা বলেন। জেলেনস্কির মতে, সেটি ছিল তাদের সেরা আলোচনা। ভ্যাটিকানে পোপের শেষকৃত্যে গিয়েও দুই নেতা আলাদা বৈঠক করে কথা বলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31