IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> বিশেষ নিউজ >> লিড নিউজ >> চারঘাটে ভারী বর্ষন ও উজানের পানিতে নদী ভাঙ্গনআতঙ্কে নদীতীরবর্তী হাজারো মানুষ

চারঘাটে ভারী বর্ষন ও উজানের পানিতে নদী ভাঙ্গনআতঙ্কে নদীতীরবর্তী হাজারো মানুষ

ধূমকেতু প্রতিবেদক,মিজানুর রহমান,চারঘাট : ভারী বর্ষন ও নদীর খর¯্রােত এর কারনে রাজশাহীর চারঘাট উপজেলায় নদীর তীরবর্তী এলাকাগুলোতে দেখা দিয়েছে চরম ভাঙ্গন। আতঙ্ক আর চরম উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন নদীরতীরবর্তী এলাকার হাজারো মানুষ। এলাকাবাসির আশঙ্কা এভাবে নদীর তীর ভাঙ্গতে থাকলে হয়ত রাতের আধারে তলিয়ে যেতে পারে নদীর তীর বসবাসকারী লোকজনের মাথা গোজার ঠায় বসত বাড়ীটিও। এমন আশঙ্কা থাকলেও এখন পর্যন্ত এগিয়ে আসেনি কেউ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে নদীগুলোতে পানি বৃদ্ধি পেলেও তা বিপদসীমার নিচে রয়েছে।

রাজশাহী আবওহাওয়া অফিস সূত্রে জানান যায়, গত সাতদিনে জেলার এই অঞ্চলগুলোতে প্রায় ১৩৬.৩ মি:মি: বৃষ্টিপাত হয়েছে, তাদের তথ্য মতে তা মাঝারি ও ভারি বৃষ্টিপাত ক্যাটাগরিতে পড়ে। ভারি বৃষ্টিপাত ও উজানের পানিতে উপজেলার চন্দনশহর, পিরোজপুর, গোপালপুর এলাকার নদীতীরের প্রায় ২০০ বিঘা কৃষি জমি ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নি:ষ হয়ে গেছে প্রায় শতাধিক ব্যক্তি বলে জানান স্থানীয়রা। এছাড়াও হুমকির মধ্যে রয়েছেন এলাকার প্রাথমিক স্কুল, মসজিদ, রাস্তাসহ একাধিক বসতবাড়ি।

সরেজমিনে গিয়ে জানা যায় যে, চারঘাট পৌরসভার ৯ নং ওয়ার্ড সংলগ্ন গোপালপুর গ্রাম ও চন্দনশহর সংলগ্ন প্রায় ১ কিমি দীর্ঘ এ নদীতীরের প্রায় এক’শ ফুট ভেঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মধ্যে পড়েছে পিরোজপুর-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ প্রায় ১ হাজার পরিবার। ভাঙ্গন প্রতিরোধে স্ব-উদ্যেগে টিন, বাশ ও গাছ ব্যবহার করতে দেখা গেছে পিরোজপুর এলাকায়। ইতিমধ্যে গত ৩দিনে ১০ ফুট জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দ্রæত ব্যবস্থা না নিলে আমাদের কয়েকটি পরিবারের ঘর-বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন নদীর তীরে বসবাসকারী এলাকার বাসিন্দা হাসিবুর রহমান।

জানতে চাইলে চন্দনশহর এলাকার বাসিন্দা রোকেনা বেগম বলেন, প্রায় তিন বার পানি উন্নয়ন বোর্ড প্রতিরক্ষা ব্যবস্থা নেবার জন্য মাপঝোক করে গেলেও এ অঞ্চলে এখন পর্যন্ত প্রতিরক্ষা ব্যবস্থা তৈর করতে পারে নাই। অব্যহত ভাঙ্গনে আমার প্রায় প্রায় ৩ বিঘা কৃষি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। টানা বর্ষন, বাতাশ ও পানি প্রবাহ বৃদ্ধির ফলে আমার ঘরসহ এই গ্রাম হুমকির মধ্যে রয়েছে। ভাঙ্গন ভয়ঙ্কর রুপ নেবার পূর্বে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেন গোপালপুর নদীপাড়ের বাসিন্দা মোসাররফ হোসেন।

মুঠোফনে যোগাযোগ করা হলে পানি উন্নয়ন বোর্ড, রাজশাহীর উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার বলেন উপজেলার দুইটি নদীর পানি কয়েকদিন ধরে বৃদ্ধি পাচ্ছে। এখনও নদীগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির সময় প্রবল ¯্রােত থাকায় কোথাও কোথাও ভাঙ্গনের তথ্য পাচ্ছি। তবে যতদ্রæত সম্ভব সরেজমিনে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করে নদী ভাঙ্গন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930