ধূমকেতু প্রতিবেদক : শিক্ষা সহায়তা ও মেধা বৃত্তি কর্মসূচির আওতায় জেলা সমাজ সেবা কার্যালয়ে প্রকল্পের অর্ন্তভূক্ত সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ডেঙ্গু মশার হাত থেকে রক্ষা করতে শিশুদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও মশারি প্রদান করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মমিন, সমাজ সেবা কর্মকর্তা, রাজশাহী, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ খায়রুল হাসান, অফিস সহকারী, শহর সমাজ সেবা কার্যালয়, রাজশাহী। সভাপতিত্ব করেন লফস নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন।
অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক মশারি প্রাপ্ত শিক্ষার্থীদের ডেঙ্গু মশার বিস্তার ও সতর্ক থাকার আহবান জানান।
প্রধান অতিথি প্রধান অতিথি তার বক্তব্য বলেন শিশু শিক্ষার্থীদের ডেঙ্গু মশার বিস্তারের কারন উল্লেখ করে বলেন বাড়ীর আশে পাশে সব সময় পরিস্কার পরিচ্ছনা রাখতে হবে। কোন পাত্রে যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। নিজে সচেতন হলে শুধু হবে না তোমাদের আশেপাশে প্রতিবেশিদের কেউ সচেতন করতে হবে। বর্তমানে শরীর খারাপ অর্থাৎ জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
আরও উপস্থিত ছিলেন লফস এর প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনার ছিলেন লফস এর প্রোগ্রাম এসিসটেন্ট ফাহমিদা আহম্মেদ স্বৃতি।


