IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> প্রবাস >> লিড নিউজ >> নিউইয়র্কে পর্যটকবাহী বাস উল্টে নিহত ৫

নিউইয়র্কে পর্যটকবাহী বাস উল্টে নিহত ৫

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাত থেকে ফেরার পথে নিউইয়র্কের উত্তরাঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে অন্তত ৫৪ জন যাত্রী নিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

নিউইয়র্ক স্টেট পুলিশ জানায়, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকাজে হেলিকপ্টার, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নেয়। দুর্ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারাও ভিড় করেন। তারা জানান, ঘটনাস্থলেই শিশুসহ কয়েকজন প্রাণ হারান। তবে বাসচালক জীবিত আছেন। আহতদের গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
দুই দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

পুলিশের মুখপাত্র জেমস ও’ক্যালাঘ্যান সংবাদ সম্মেলনে বলেন, পেমব্রুক শহরের কাছে আই-নাইনটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ড্রাইভারসহ ৫২ জন পর্যটক নিয়ে নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউইয়র্ক শহরে ফিরছিল। পুলিশের ধারণা, দ্রুতগতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার পর মহাসড়কের দুদিকেই যান চলাচল বন্ধ হয়ে যায় এবং বিকল্প পথে চলাচলের নির্দেশনা দেয় নিউইয়র্ক ট্রান্সপোর্ট অথরিটি।

তিনি আরও জানান, “নিউ ইয়র্ক স্টেট পুলিশ, ফায়ার সার্ভিস, ইএমএস, হেলিকপ্টার ছাড়াও বিভিন্ন পুলিশ সংস্থা থেকে কর্মীরা কাজ করছেন। অনেক লোককে এরি কাউন্টি মেডিকেল সেন্টারের স্ট্র মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আমি যেমন বলেছি, এটি একটি চলমান ঘটনা। আমাদের কাছে সব উত্তর নেই।”

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বাসের অধিকাংশ যাত্রীই ছিলেন ভারতীয়, চীনা ও ফিলিপিনো, যাদের মধ্যে অনেকেই শিশু। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31