IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় দেশীয় মাছ সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা

পুঠিয়ায় দেশীয় মাছ সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলা শিলমারিয়া ইউনিয়নের দেশীয় মাছ সংরক্ষণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

১৩ সেপ্টেম্বর সকাল ১০ টায় শিলমারিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় এক শতাধিক বিভিন্ন ধরণের অবৈধ জাল জব্দ করেন পুঠিয়া উপজেলার সরকারী কমিশনার (ভূমি)শিবু দাস।

মোবাইল কোর্ট পরিচালনা চলাকালীন সময় স্থানীয়রা জানান, কিছু অসৎ ব্যক্তির জন্য খাল বিলের দেশি মাছ হারাতে বসেছে। যদিও বা অনেক সময় বাজার ঘাটে কিছু মাছ পাওয়া যায়। অধিক দামের কারণে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষগুলো কিনে খেতে পারে না। তবে এই প্রথম আমাদের ইউনিয়নে এ ধরনের ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করাই আমরা সহকারী ভূমি অফিসার এবং মৎস্য অফিসারকে সাধুবাদ জানাচ্ছি। সেই সাথে স্যারদের অবগতর জন্য জানাতে চাই আমাদের এই এলাকায় এ ধরনের অভিযান যেন মাঝেমধ্যে পরিচালনা করা হয়।

পুঠিয়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম বলেন, এ বছরে পুঠিয়া উপজেলা বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকায় খাল বিলের পানি ভরপুর থাকায় দেশি মাছের সমারোহ বেড়েছে।

দেশীয় মাছ ধ্বংসকারী অবৈধ জাল যেমন চায়না জুয়ারী, কারেন্ট জাল, খরা জল, নেশাল জাল এছাড়াও অবৈধ যে সকল জাল আছে আমরা তা জব্দ করেছি।

বেলা একটার দিকে শিলমারিয়া ইউনিয়ন এলাকায় উপজেলা সহকারী (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে আগুন দিয়ে জব্দকৃত জাল ধ্বংস করা হয়েছে এবং আমাদের এই অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে।

সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত )শিবু দাস বলেন, চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল ব্যবহারের ফলে মৎস্য প্রজাতি এবং জলজ জীববৈচিত্র্যের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। জালে আটকা পড়া বিভিন্ন মাছের পোনা ও অন্যান্য জলজ প্রাণীগুলো বিল ও খালে অবমুক্ত করা হয়। এছাড়া যত্রতত্র এই জাল স্থাপনের কারণে পানির স্বাভাবিক প্রবাহে বাঁধার সৃষ্টি করে, যার ফলে দেখা দেয় জলাবদ্ধতা। আটককৃত জালগুলো পরবর্তীতে ধ্বংস করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31