ধূমকেতু নিউজ ডেস্ক : জাকসু নির্বাচনে ভোট গণনা শেষ হয়েছে। এবার ফলের জন্য অপেক্ষা করছেন প্রার্থী ও শিক্ষার্থীরা।
জানা গেছে, কিছুক্ষণের মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার জাকসুর ভোটগ্রহণ করা হয়। ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স নেওয়া হয় সিনেট হলে। সেখানে প্রায় ৪০ ঘণ্টা ধরে ভোট গণনা চলে। জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। ভোট পড়েছে প্রায় ৬৮ শতাংশ। জাকসুর ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী।
এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় নির্বাচন কমিশনের কার্যালয়ে ভোট গণনা শেষ হয়। বিকেল ৪টার পর ফলাফল ঘোষণা করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনের অধ্যাপক ড. মনিরুজ্জামান।


