IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> ভারতের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আত্মবিশ্বাসী বাংলাদেশ

ভারতের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আত্মবিশ্বাসী বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : এশিয়া কাপ সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সহজ জয়ে টুর্নামেন্টের ফাইনালে খেলার স্বপ্ন পূরণের লক্ষ্যে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল।

ভারতের বিপক্ষে পরের ম্যাচটি এখন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। ওই ম্যাচটি টাইগারদের ভাগ্য নির্ধারণ করতে পারে।

ভারতের বিপক্ষে জয় পেলে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচের পর দিনই পাকিস্তানের মুখোমুখি হতে হবে টাইগারদের।

দুবাইতে তীব্র গরমের কারণে টানা দুই দিনে দুই ম্যাচ খেলা সবসময় কঠিন ও চ্যালেঞ্জিং। তারপরও শক্তিশালী দুই প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে।

আপাতত ভারত ম্যাচ ঘিরেই সব ভাবনা বাংলাদেশের। ভারতকে হারানোর পরিকল্পনা কষছে তারা। যদিও ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি পরিসংখ্যান খুবই খারাপ। তারপরও টুর্নামেন্টে ধারাবাহিকতার কারণে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারা।

অতীতে পারফরমেন্সের ধারাবাহিকতা থাকায় ভারতকে হারাতে পেরেছিল বাংলাদেশ। একইসাথে ভারতের বিপক্ষে ম্যাচে সবসময়ই উজ্জীবিত থাকে টাইগাররা।

শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটের গুরুত্বপূর্ণ জয়ে ৪৫ বলে ৬১ রান করে অবদান রাখা সাইফ বলেন, ‘আমরা ফাইনালে পৌঁছানোর ব্যাপারে আত্মবিশ্বাসী। ড্রেসিংরুমে সবার বিশ্বাস আছে, আমরা ফাইনালে উঠব। তাই শ্রীলঙ্কাকে হারানোর পর আমরা এখন এক ধাপ এগিয়ে গিয়েছি। আমাদের এখনো দু’টি ম্যাচ বাকি আছে।’

এ পর্যন্ত তিনবার এশিয়া কাপের ফাইনালে খেলে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। ভারতের কাছে দু’বার এবং একবার পাকিস্তানের কাছে ফাইনালে হার মানে টাইগাররা।

সাইফ বলেন, ‘ট্রফি জিততে হলে অবশ্যই আমাদের বড় স্বপ্ন দেখতে হবে। কিন্তু আমাদের ধাপে ধাপে এগিয়ে যাওয়া উচিত। আমাদের পরবর্তী ফোকাস ভারতের বিপক্ষে ম্যাচ। ওই ম্যাচের পর আমরা পরবর্তী ধাপ নিয়ে ভাবব।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31