ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্দুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় সাবেক ও বর্তমান ছাত্রলীগ।

পরে বেলা ১১ টার দিকে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব, রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম প্রমুখ।


