ধূমকেতু প্রতিবেদক, স্পোর্টস : ৩০তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব ১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর খেলার বেলুন ফেস্টুন উড়ীয়ে উদ্বোধন করেন এনডিসি, বিভাগীয় কমিশনার, খন্দকার আজিম আহমেদ। আজ ৪ অক্টোবর বিকেল ৩.৩০ মিনিটে টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর এম পি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান,ডিসি ট্রাফিক নূরে আলম সিদ্দিকী এবং রাজশাহী জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন ।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব হাবিবুর রহমান ।
৭দিনব্যাপী খেলার অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের ১১টি দেশের সর্বমোট ৫২জন খেলোয়াড় এবং ১০জন কোচ/ম্যানেজার অংশগ্রহণ করবেন।
অংশগ্রহণকারী দেশের মধ্যে বাংলাদেশ হতে ১৪ জন বালক ও ৭ জন বালিকা, ভারত হতে ৬ জন বালক ও ৪ জন বালিকা,দক্ষিণ কোরিয়া হতে ৪ জন বালক,আমেরিকা হতে ১জন বালক।থাইল্যান্ড হতে ৫ জন বালক,জাপান হতে ১জন বালক ও ১ জন বালিকা, চীন হতে ৪ জন বালিকা, মালদ্বীপ হতে ২ জন বালিকা, চাইনীজ তাইপে হতে ১ জন বালক সিঙ্গাপুর হতে ১ জন বালক এবং হংকং হতে ১ জন বালক রয়েছেন।
অংশগ্রহণকারী বালকদের মধ্যে শীর্ষ খেলোয়াড় থাইল্যান্ডের পাতানালারফান নাপাত তার আই.টি. এফ বিশ্ব র্যাংকিংয়ে ১৯৪০। এবং বালিকাদের মধ্যে শীর্ষ খেলোয়াড় জাপানের ঈষিধা হারু। তার আই. টি. এফ বিশ্ব জুনিয়র র্যাংকিং ১৭৮৮।
এ ছাড়া বালকদের মধ্যে ১১জন এবং বালিকাদের মধ্যে ৬ জন ওয়ার্ল্ড র্যাংকিং খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন।
খেলা পরিচালনা করবেন বাংলাদেশের মাসফিয়া আফরিন। তিনি আইটি এফ অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারি।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সিরাজী ফেরদৌস ইমন ও রোশনি ।


