IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> লিড নিউজ >> শহিদুল আলমসহ আটক অধিকারকর্মীদের ইসরায়েলের আশদোদ বন্দরে নেওয়া হয়েছে

শহিদুল আলমসহ আটক অধিকারকর্মীদের ইসরায়েলের আশদোদ বন্দরে নেওয়া হয়েছে

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজাগামী ত্রাণবাহী নৌবহর ‘ফ্রিডম ফ্লোটিলা’ থেকে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ শতাধিক মানবাধিকারকর্মীকে ইসরায়েলের আশদোদ বন্দরে নেওয়া হয়েছে। বুধবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দখলদার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, গাজা উপকূলে পৌঁছানোর আগেই আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার ৮টি জাহাজ আটক করে ইসরায়েলি নৌবাহিনী, এবং প্রায় ১৫০ স্বেচ্ছাসেবীকে হেফাজতে নেয়। ইসরায়েল দাবি করেছে, বর্তমানে আটক সকলে সুস্থ আছেন এবং শিগগিরই তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

আটক হওয়া জাহাজগুলোর একটি, ‘কনশানস’ (Conscience) নামের জাহাজে ছিলেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। বর্তমানে তিনি অন্যান্য আন্তর্জাতিক অধিকারকর্মীদের সঙ্গে আশদোদ বন্দরে আটক অবস্থায় রয়েছেন।

ফ্লোটিলাটি ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)’ আয়োজিত নয়টি জাহাজের বহর, যা দুই সপ্তাহ আগে ইতালি থেকে যাত্রা শুরু করেছিল। একটি বড় জাহাজে প্রায় ১০০ জন এবং বাকি আটটি ছোট নৌযানে আরও ৫০ জন কর্মী ছিলেন। আয়োজকদের দাবি, নৌবহরে দুইজন ইসরায়েলি নাগরিকও ছিলেন।

বুধবার ভোরে গাজা উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে ভূমধ্যসাগরে ইসরায়েলি নৌবাহিনীর বিশেষ ইউনিট শায়েতেত ১৩ দ্রুত অভিযান চালায়। হেলিকপ্টার থেকে রশি বেয়ে নেমে কমান্ডোরা ‘কনশানস’ নামের ৬৮ মিটার দীর্ঘ যাত্রীবাহী জাহাজে ওঠে এবং নিয়ন্ত্রণ নেয়।

ফ্লোটিলা সংগঠকরা অভিযোগ করেছেন,“আমাদের জাহাজে ইসরায়েলি সামরিক হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছে। আটটি নৌযান অবৈধভাবে আটক ও ছিনতাই করা হয়েছে।”

এফএফসি আরও জানায়, আটক মানবাধিকারকর্মী, সাংবাদিক ও চিকিৎসকদের অজানা স্থানে নিয়ে যাওয়া হয়েছে। সংগঠনের দাবি, জাহাজগুলোতে ১ লাখ ১০ হাজার ডলারের বেশি মূল্যের ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও পুষ্টি সহায়তা ছিল, যা গাজার হাসপাতালগুলোতে পৌঁছানোর কথা ছিল।

ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একে“সমুদ্র ডাকাতির শামিল এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন”বলে মন্তব্য করেছে।

তুরস্ক জানায়, নৌবহরে তাদের নাগরিক ও সংসদ সদস্যরাও ছিলেন। প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন,“গত দুই বছরে ইসরায়েল হিটলারের চেয়েও ভয়াবহ গণহত্যা চালিয়েছে।”

এর আগের সপ্তাহে গাজামুখী ৪০টিরও বেশি নৌকা আটক করে ইসরায়েল, যেখানে ৪৫০ জনেরও বেশি কর্মী ছিলেন। অতীতেও গাজাগামী ত্রাণবাহী জাহাজে হামলা চালানো, ত্রাণ জব্দ ও কর্মীদের আটক করে বহিষ্কারের ঘটনা ঘটেছে।

প্রায় ২৪ লাখ মানুষের বসবাসের গাজা উপত্যকায় ১৮ বছর ধরে অবরোধ বজায় রেখেছে ইসরায়েল। চলতি বছরের মার্চে সীমান্ত পুরোপুরি বন্ধ করে খাদ্য ও ওষুধ প্রবেশে বাধা দেওয়ায় অঞ্চলটি দুর্ভিক্ষে পড়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৬৭ হাজার ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। টানা বোমাবর্ষণে অঞ্চলটি এখন বাসযোগ্যতার সীমা ছাড়িয়ে গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31