IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> `জিততে চাই, তবে বাস্তবতাও মাথায় রাখতে হবে’

`জিততে চাই, তবে বাস্তবতাও মাথায় রাখতে হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০ গোলে হারের পর ভিডিওবার্তায় গরম সুরে কথা বলেছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের ইংলিশ কোচ পিটার বাটলার। কোনো রাখঢাক না করেই কিছু ফুটবলারের ওপর তোপ দেগেছিলেন তিনি। কিছু খেলোয়াড়ের মানসিকতা ও আরচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন এবং কঠোর বার্তা দিয়ে বলেছেন- তিনি আগের মতোই কঠিন থাকবেন এবং অসম্মান ও বাজে আচরণ সহ্য করবেন না।

সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টায়। এ ম্যাচের আগে পাঠানো ভিডিওবার্তায় পিটারের কণ্ঠে ছিল নরম সুর। বিতর্ক উস্কে না দিয়ে বাস্তবতা নিয়েই কথা বলেছেন।

থাইল্যান্ডের বিপক্ষে ভালো কিছু করতে হলে কৌশল কি হতে পারে তা নিয়ে যেমন বলেছেন, তেমন বলেছেন প্রতিপক্ষ দলটির শক্তি নিয়ে। পিটার বাটলার বলেছেন, ‘আমরা সিস্টেমে কিছুটা পরিবর্তন এনেছি। কিছু কিছু জায়গা ঘাটতি রয়েছে আমাদের। আমি মনে করি, সেটা পূরণ করতে হবে।’

ওইদিন ম্যাচের পর খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করা পিটার রোববার বলেছেন, ‘আগের ম্যাচে মেয়েরা যেভাবে খেলেছে তা নিয়ে সত্যিকার অর্থে আমার কোনো সমস্যা নেই। তারা ভালো ফুটবল খেলেছে বলেই আমি মনে করি। তবে আমরা মৌলিক কিছু ভুল করেছি— যেমন প্রথম ৪৫ সেকেন্ডে গোল হজম করা এবং তা সবসময় পাহাড়সম চাপ বয়ে আনে। তবে অনুশীলনে মেয়েদের মানসিকতা খুবই ভালো ছিল। আমি সন্তুষ্ট।’

সেদিন কয়েকজন খেলোয়াড়ের আচরণগত সমস্যার কথা উল্লেখ করে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন পিটার। তবে রোববার তিনি জানালেন, কয়েকজনের সঙ্গে তার আলাদাভাবে কথা হয়েছে।‘তাদের চিন্তাধারায় আমি সন্তুষ্ট। বিশেষ করে এক-দুজন আছেন, যাদের আমি সত্যিকারের ম্যাচ উইনার মনে করি। আগের ম্যাচে তারা তাদের সামর্থ্যটা মেলে ধরতে পারেনি’-বলেছেন পিটার।

পিটার বলেছেন, ‘আমাকে বলতে পারবেন শেষ কবে থাইল্যান্ডের বিপক্ষে জিতেছে বাংলাদেশ? বলতে পারবেন না তাই না? জীবনে কখনো কখনো কী চাই সেটা নিয়ে সাবধানী থাকতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা একটা মোমেন্টাম তৈরি করছি। কিছুটা অপারেশন রিসেটের মতো। ৯ ফুটবলার (ভুটানে লিগের) আমাদের সঙ্গে কেবল দুদিন অনুশীলন করেছেন, যারা দলের গুরুত্বপূর্ণ অংশ। শেষবার বাংলাদেশ যখন থাইল্যান্ডের বিপক্ষে তখন ৯-০ গোলে হেরেছিল মনে হয়।’

পিটার বাটলার মনে করেন, ‘আমরা যে খেলাই খেলি না কেন জিততে চাইবো। আমিও সব খেলায় জিততে চাই। তবে সব কিছু বিচার করে বাস্তবতাও মাথায় রাখতে হবে। আমরা থাইল্যান্ডের লেভেলে নেই। এটা আমাদের মানতে হবে। তারা খুবই ভালো দল এবং সেটা তারা মাঠে দেখাবেও। আমার মনে হয় দ্বিতীয় ম্যাচে তারা ভিন্ন এক দল মাঠে নামাবে।’

‘অনেক সময় বেঞ্চ দেখে দলের শক্তি বোঝা যায়। তাদের বেঞ্চ দেখে মনে হয়েছে, সেখানে আরকটা দল বসে আছে। তাই আমাদের বাস্তববাদী হতে হবে। যদি আমরা মানদণ্ড দাঁড় করানোর ও আরও পেশাদারত্ব হওয়ার কথা বলি, বড় কিছু কল্পনা করার আগে আমাদের সেই জায়গায় পৌঁছাতে হবে। যেখানে আমরা থাইল্যান্ডের মতো জায়গায় এসে ম্যাচ জেতার কথা ভাবতে পারি।’

এ ম্যাচে ঋতুপর্ণারা কি থাইল্যান্ডকে সমস্যায় ফেলতে পারবেন? সে প্রশ্ন রেখেছেন কোচ নিজেও। তবে তিনি মনে করেন পারবেন? ‘আমি মনে করি, তাদের অবশ্যই সমস্যায় ফেলতে পারব। এটাও মাথায় রাখতে হবে চায়নিজ তাইপের পর আমরা ঘরের মাঠে কোনো ম্যাচ খেলিনি। দেশের বাইরের চেয়ে ঘরের মাঠে ম্যাচ জেতা অনেক সহজ’- বলেছেন পিটার বাটলার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31