IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> আগে রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার পড়ি, পরে মন্তব্য

আগে রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার পড়ি, পরে মন্তব্য

ধূমকেতু নিউজ ডেস্ক : আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কথা বলবেন। তবে আমরা এ বিষয়ে আগে তার ইন্টারভিউটা পড়ি, এরপর এ বিষয়ে কমেন্ট করতে পারবো।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। একজন গণমাধ্যমকর্মী শেখ হাসিনার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারের বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করে মন্তব্য জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, একটা বিষয়ে আমরা বারবার বলছি এবং জাতিসংঘের রিপোর্টেও এটা প্রতিষ্ঠা হয়েছে যে একবিংশ শতাব্দীতে উনার (শেখ হাসিনার) চেয়ে বড় হিউম্যান রাইটস ভায়োলেশন ভয়ানকভাবে কেউ করেনি। এটা আমরা বারবার বলছি, এটা জাতিসংঘের যে রিপোর্ট সে রিপোর্টে স্পষ্টভাবে এসেছে। পরে আল জাজিরা তাদের এক ঘণ্টার একটা প্রোগ্রাম করেছে সেখানেও আসছে, বিবিসিতে আসছে, সেখানে স্পষ্ট শোনা যাচ্ছে যে উনি খুন করার নির্দেশ দিচ্ছেন।

তিনি বলেন, যারা শেখ হাসিনার ইন্টারভিউ করছেন, আমরা অবশ্যই মনে করি এ কনটেক্সট যেন কেউ ভুলে না যান। আমরা এটা দেখছি, উনি যে ক্লেইমগুলো করেন সেগুলো যেন আনকনটেক্সট না থাকে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন, গতকাল একটা লোকাল নিউজ মিডিয়ায় দেখলাম আইসিসিতে তার পার্টি (আওয়ামী লীগ) কী একটা ইয়ে করছে, সেখানে তিনি যে ভয়ানক রকমের হিউম্যান রাইটস ভায়োলেশন করছেন তার কোনো মেনশনও আমরা দেখিনি। এটা খুবই আনফরচুনেট।

তিনি বলেন, আমরা এ-ও দেখেছি আওয়ামী লীগ ক্লেইম করছে ৪০০ জন মারা গেছে। তারা (আওয়ামী লীগ নেতারা) আমাদের টাকা চুরি করেছে। আমাদের টাকা চুরি করে নিয়ে গিয়ে যুক্তরাজ্যের সবচেয়ে দামি ল’ ফার্ম হায়ার করে এ ধরনের কাজ তারা করছে। আমাদের চুরি করা টাকায় যেটা করেছে সেটাকে কেউ কেউ প্রমোট করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31