IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> লিড নিউজ >> প্রবাস >> বুসানে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু

বুসানে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু

ধূমকেতু নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার বুসান শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক শুরু হয়েছে। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর এটাই যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধানদের প্রথম সামনাসামনি বৈঠক।

চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটি তিন থেকে চার ঘণ্টার হতে পারে বলে আশা করছেন ট্রাম্প।

অ্যাপেকভুক্ত দেশগুলোর নেতাদের ৩২তম বৈঠকে যোগ দিতে দক্ষিণ কোরিয়া সফর করছেন ট্রাম্প ও শি জিনপিং। এর ফাঁকে বুসানে তাঁদের দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে।

স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে ট্রাম্প আগে বুসানের গিমহায় আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে জানায় রয়টার্স। এর কিছুক্ষণ পর একই বিমানবন্দরে অবতরণ করে চীনের প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজটিও।

এর আগে গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং ট্রাম্পের সম্মানে নৈশভোজের আয়োজন করেন।

বিবিসি জানায়, গতকাল বুধবার দক্ষিণ কোরিয়া সফররত ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার মনে হচ্ছে, চীনের সঙ্গে আমরা একটা চুক্তিতে পৌঁছাতে যাচ্ছি, যা দুই পক্ষের জন্যই ভালো হবে। এটা লড়াই করার চেয়ে অনেক বেশি যুক্তিসংগত এবং বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে।’ তিনি আরও যোগ করেন, ‘আমি বিশ্বাস করি, আমরা এমন কিছু পেতে যাচ্ছি, যা সবার জন্যই রোমাঞ্চকর হবে।’ খবর সিএনএন, এনবিসির

ট্রাম্প জানান, চীন ও যুক্তরাষ্ট্র পরস্পরের সঙ্গে লড়াই করা মোটেও ভালো বিষয় নয়। দুই দেশের স্বার্থেই একটি ‘ভালো চুক্তি’ করতে চান তিনি, যা পারস্পরিক সমঝোতা ও স্থিতিশীলতার নতুন দিগন্ত খুলে দেবে।

বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশের প্রধান দুই নেতার এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক বাজারে আশাবাদ দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, চীন ও যুক্তরাষ্ট্রের নতুন সমঝোতা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে। দুই দেশের মধ্যে শুল্কনীতি, উচ্চ প্রযুক্তির চিপ, ফেন্টানিল পাচার, সয়াবিন বাণিজ্য ও বিরল ধাতুর রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ রয়েছে। আলোচনার আগে সদ্ভাব প্রদর্শনের অংশ হিসেবে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোফকো যুক্তরাষ্ট্র থেকে নতুন সয়াবিন আমদানি করেছে, যা সম্ভাব্য বাণিজ্যের ‘শুভ সূচনা’ হিসেবে দেখা হচ্ছে।

মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটের (আসিয়ান) শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার মধ্য দিয়ে এ সপ্তাহের শুরুতে ট্রাম্প তাঁর এশিয়া সফর শুরু করেন। সেখান থেকে তিনি জাপানে যান। জাপান থেকে দক্ষিণ কোরিয়া গেছেন ট্রাম্প। দক্ষিণ কোরিয়া সফরের মধ্য দিয়ে ট্রাম্পের এবারের এশিয়া সফর শেষ হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31