IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> লাইফস্টাইল >> পাকা কলার উপরে গোলমরিচের গুঁড়া ছড়িয়ে খেলে যে উপকার পারেন

পাকা কলার উপরে গোলমরিচের গুঁড়া ছড়িয়ে খেলে যে উপকার পারেন

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকা কলা সহজলভ্য একটি ফল, যা নানা পুষ্টিগুণে ভরপুর। অনেকেই কলা টুকরো করে ফ্রুট সালাদ, চিঁড়া-দইয়ের ফলার কিংবা রায়তায় মিশিয়ে ওপরে ছিটিয়ে দেন চাট মসলা। তবে কখনো কি পাকা কলার সঙ্গে কালো গোলমরিচ খেয়েছেন? এই অস্বাভাবিক কিন্তু কার্যকর সংমিশ্রণ শুধু স্বাদই বাড়ায় না, শরীরের জন্যও এনে দেয় নানা উপকার।

পুষ্টিবিদদের মতে, কলার সঙ্গে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া মিশিয়ে খেলে হজমশক্তি বৃদ্ধি পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হয় এবং শরীর টক্সিন-মুক্ত রাখতে সহায়তা করে। এছাড়া এটি লিভারের কার্যকারিতা উন্নত করে। বিভিন্ন গবেষণায়ও দেখা গেছে, কলা ও গোলমরিচের এই মিশ্রণ নিয়মিত খেলে সংমিশ্রণ শরীরের সুস্থতা বাড়িয়ে তোলে।

আসুন জেনে নেওয়া যাক কলা সঙ্গে কালো গোলমরিচের গুঁড়া খেলে যে উপকার পাবেন-

১. হজমে সাহায্য করে
কলা পটাশিয়াম এবং সহজপাচ্য ফাইবারে ভরপুর, যা পরিপাকতন্ত্রের (ডাইজেস্টিভ সিস্টেম) কাজকে সহজ করে। অন্যদিকে, কালো মরিচের পাইপারিন বিপাকক্রিয়া বাড়ায়, চর্বি ভাঙতে সাহায্য করে এবং পুষ্টির শোষণ বৃদ্ধি করে। ফলে পেটফাঁপা রোধ হয়।

২. কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে
কলাতে থাকা প্রচুর পরিমাণে ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং নিয়মিত মলত্যাগে সাহায্য করে। অন্যদিকে, কালো মরিচের পাইপারিন শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা বাড়িয়ে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।

৩. ওজন কমাতে সাহায্য করে
কলাতে ফাইবার ও পটাশিয়াম থাকায় এটি পেট ভরা রাখতে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। অন্যদিকে, কালো মরিচ চর্বি বিপাক বৃদ্ধি করে শরীরের দ্রুত ক্যালোরি পোড়াতে, নতুন চর্বি কোষ তৈরি হওয়া প্রতিরোধ করে এবং চর্বি জমা কমাতে সাহায্য করে। তাই খালি পেটে একসঙ্গে খেলে এই জুটি ওজন কমাতে সাহায্য করে।

৪. উদ্বেগ কমায়
উদ্বেগ কমাতে কলা ও কালো গোলমরিচ দুটিই বেশ ভালো কাজ করে। কলাতে থাকা ট্রিপটোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড শরীরে সেরোটোনিন তৈরি করে, যা মেজাজ ভালো রাখে। কালো গোলমরিচ পাইপেরিন উপাদানটি মানসিক স্বচ্ছতা ও মনোযোগ বাড়াতে সাহায্য করে।

৫. লিভার ভালো রাখে
প্রতিদিনের জীবনযাপনে প্রক্রিয়াজাত, প্যাকেটজাত খাবার, তেলে ভাজা মসলাদার পদ ও ফাস্টফুডের কারণে অনেকেরই ফ্যাটি লিভারের সমস্যা দেখা দেয়। এ সময় খাদ্যতালিকায় প্রাকৃতিক উপাদান যুক্ত করা লিভারের সুস্থতায় ভূমিকা রাখে। গোলমরিচে থাকা পাইপারিন উপাদান শরীরে গ্লুটাথিয়ন এস-ট্রান্সফেরাসের মতো গুরুত্বপূর্ণ এনজাইমের ক্ষরণে সহায়তা করে, যা লিভারকে টক্সিন বা বিষাক্ত পদার্থ থেকে মুক্ত করতে সাহায্য করে। অন্যদিকে, কলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য শরীর থেকে ক্ষতিকর পদার্থ দূর করে প্রাকৃতিক ডিটক্স হিসেবে কাজ করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31