IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> চিটাগাং কিংসের স্বত্বাধিকারীর সাথে ফোনালাপ নিয়ে যা বললেন মিঠু

চিটাগাং কিংসের স্বত্বাধিকারীর সাথে ফোনালাপ নিয়ে যা বললেন মিঠু

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : এরই মধ্যে জানা হয়ে গেছে যে, এবারের বিপিএলের ফ্র্যঞ্চাইজি হওয়ার আবেদন করেও ৩টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের আবেদন বাতিল হয়ে গেছে। বিপিএলের এবারের আসরে ফ্র্যাঞ্চাইজি হওয়ার স্বত্ত হারিয়েছেন চিটাগাং কিংসের স্বত্বাধিকারী সামির কাদের চৌধরীর এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ বাংলা মার্ক লিমিটেড।

ফ্র্যাঞ্চাইজি হওয়ার আবেদন বাতিল হওয়া মানে চিটাগাং কিংস আর এবার বিপিএলে দল পাবে না।

এদিকে বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইফতিখার রহমান মিঠুর সাথে সামির কাদের চৌধুরীর ফোনালাপ ফাঁস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়।

ফেসবুকে সে ফোনালাপ রীতিমত ভাইরাল। রোববার তা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ইফতিখার রহমান মিঠু বলেন, `আপনারাও জানেন অনেক ক্রিকেটার কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলছে তারা টাকা পায়নি। এর আগে শহিদ আফ্রিদিও ক্লেইম করেছিল, ইয়াশা সাগরও অভিযোগ করেছিল। সাথে আমাদের আগের আসরেও বিবাদ আছে, আর্বিট্রেশন চলছে। এটাই ছিল চিটাগং কিংসের পরিস্থিতি।‘

`আমাদের কাছে যে অভিযোগগুলো এসেছে, সে অনুযায়ী কোচ শন টেইট চিটাগাং কিংসের কাছে প্রায় ৩৭ হাজার ডলার পায়, রোজ ভিউ হোটেল সিলেট তারা প্রায় ১৭ লাখ টাকা ক্লেইম করেছে, শেরাটন হোটেল ২৯ লাখ টাকা পায়। এই হলো চিটাগাং কিংসের গতবারের লেনদেনের নমুনা। ‘

সামির কাদের চৌধুরীর সাথে টেলিফোন আলাপ ফাঁস ও তা ফেসবুকে ভাইরাল, এ নিয়ে কি বলবেন? ব্যাপারটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি কি কোন রকম ভয় থেকে কথা বলেছেন? বিষয়টা কী? পরিষ্কার করে বলবেন? বিপিএল সদস্য সচিব ইফতিখার রহমান মিঠু ব্যাখ্যা, `শোনেন, ভয় পাওয়ার কিছু নাই। বিসিবি হচ্ছে একটা প্রতিষ্ঠান। শালীনতা বজায় রেখে আমাদের সবারই চলা উচিত। আমরা এক সোসাইটিতেই বসবাস করি।’

মিঠু বোঝানোর চেষ্টা করেন, ওই ফোনালাপ বাইরে ছেড়ে দেয়াটা নেহায়েত অন্যায় ও অনৈতিক কাজ। তাই মুখে এমন কথা, আপনি আমার সাথে হয়তো কথা বলছেন; কিন্তু সেটা আমাকে জিজ্ঞেস না করে রেকর্ড সামির কাদের চৌধুরীকে ইঙ্গিত করে মিঠু আরও বলেন,ওনাকে (সামির কাদের চৌধুরি) আমি অনেক আগে থেকেই চিনি যেহেতু ক্রিকেটের সাথে জড়িত। এটা তো অনুচিত যে একজনের সাথে কথা বলে, আমাকে বলে রেকর্ডিং করতো উনি, তাহলে বুঝতাম।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31