IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> সালাউদ্দিনের পদত্যাগপত্র পাওয়ার কথা নিশ্চিত করলেন বিসিবি সভাপতি

সালাউদ্দিনের পদত্যাগপত্র পাওয়ার কথা নিশ্চিত করলেন বিসিবি সভাপতি

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় দলের প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগ করেছেন, এমন খবর ভেসে বেড়াচ্ছে বাতাসে। তবে বিসিবির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে যোগাযোগ করলে তিনিও ‘হ্যাঁ-না’ কিছু বলতে রাজি হননি।

বর্তমানে দুবাইয়ে আইসিসির মিটিংয়ে আছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। শত ব্যস্ততার মধ্যে সেখান থেকে আমিনুল ইসলাম বুলবুল জাগো নিউজকে নিশ্চিত করেছেন, ‘হ্যাঁ, মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন।’

বোর্ড সভাপতি বুলবুলের এই কথার পর আর কোনো নিশ্চিত তথ্যের প্রয়োজন পড়ে না। এখন কেবল বাকি আনুষ্ঠানিক ঘোষণা।

এদিকে সালাউদ্দিন আজ সকালে বিসিবি ভবনে গিয়েছিলেন। অনেকেই ভেবেছিলেন, তিনি হয়তো পদত্যাগপত্র জমা দিতে গেছেন। কিন্তু বিসিবি সভাপতির সঙ্গে কথা বলে জানা গেলো, সালাউদ্দিন সেটা আগেই জমা দিয়েছেন। ধারণা করা হচ্ছে, আজ হয়তো পদত্যাগের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গেছেন সালাউদ্দিন।

বিসিবির সঙ্গে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল সালাউদ্দিনের। এখন দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেও আয়ারল্যান্ড সিরিজ শেষ করে তারপর দল ছাড়বেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31