IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> প্রবাস >> লিড নিউজ >> ‘বায়ুদূষণ নিয়ে দিল্লিতে উত্তেজনা’

‘বায়ুদূষণ নিয়ে দিল্লিতে উত্তেজনা’

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লির ইন্ডিয়া গেট এলাকায় এক বিরল বায়ুদূষণবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সেখান থেকে ডজনখানেক বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।

রোববার (৯ নভেম্বর) বিভিন্ন বয়সের মানুষ প্ল্যাকার্ড হাতে ও স্লোগান দিতে দিতে ইন্ডিয়া গেট এলাকায় জড়ো হয়েছিলেন রাজধানী ও আশপাশের অঞ্চলে প্রতি বছর শীতকালে তীব্র হয়ে ওঠা বিষাক্ত ধোঁয়াশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি জানাতে।

মুখে মাস্ক পরা নেহা নামের এক বিক্ষোভকারী জানান, আমাদের একটাই সমস্যা। সেটা হলো পরিষ্কার বাতাসের।

তিনি আরও বলেন, এই সমস্যা বহু বছর ধরে চলছে, কিন্তু কোনো সঠিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায় পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে টেনে নিয়ে যাচ্ছে। কারও হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল, শ্বাস নেওয়াই এখন আমাদের মারছে, আবার কেউ স্লোগান দিচ্ছিলেন, আমাদের অধিকার, পরিষ্কার বাতাস চাই—এরপর তাদের পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, সোমবার (১০ নভেম্বর) দিল্লির বায়ু মান সূচক ছিল ৩৪৫, যা ‘খুব খারাপ’ শ্রেণিতে পড়ে।

পুলিশ জানায়, ইন্ডিয়া গেট এলাকা নির্ধারিত বিক্ষোভস্থল নয়, তাই নিরাপত্তার স্বার্থে স্থানটি খালি করতে বলা হয়। তবে বিরোধী নেতারা পুলিশের এই পদক্ষেপের সমালোচনা করেছেন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, পরিষ্কার বাতাসের অধিকার মানবাধিকারেরই অংশ। শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার সংবিধান-প্রদত্ত—তাহলে নাগরিকরা যখন নিঃশ্বাস নেওয়ার অধিকার চাইছেন, তখন তাদের অপরাধীর মতো আচরণ করা হচ্ছে কেন?

এদিকে দিল্লির পরিবেশমন্ত্রী মানজিন্দর সিং সিরসা বলেছেন, সরকার দূষণ কমাতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

তিনি এক্স-এ দেওয়া এক বিবৃতিতে বলেন, দূষণমুক্ত দিল্লির জন্য আমরা সম্ভাব্য সব পদক্ষেপ নিচ্ছি। এটি আমাদের সরকারের দৃঢ় অঙ্গীকার।

দিল্লির রাজ্য সরকার বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অধীনে পরিচালিত হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31