IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> জাতীয় >> লিড নিউজ >> দু’কিলোমিটারের মধ্যে বিদ্যালয় না থাকলে স্থাপনের সুপারিশ

দু’কিলোমিটারের মধ্যে বিদ্যালয় না থাকলে স্থাপনের সুপারিশ

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ২ কিলোমিটারের মধ্যে বিদ্যালয় নেই এমন এলাকায় প্রাথমিক বিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন, মেহের আফরোজ, আলী আজম মোঃ নজরুল ইসলাম বাবু, ফেরদৌসী ইসলাম এবং কাজী মনিরুল ইসলাম সভায় অংশগ্রহণ করেন। সভায় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবিক্ষণ ইউনিট এর কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া বিভিন্ন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)’র পরিচালিত প্রশিক্ষণ সম্পর্কে আলোচনা করা হয়।

সভায় চাপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার বাসুগ্রামে আশেপাশে সর্বনিম্ন ৬.৫ কিলোমিটারের মাঝে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় অগ্রাধিকার ভিত্তিতে পরবর্তী “এক হাজার প্রাথমিক বিদ্যালয় নির্মাণ প্রকল্প” এ অন্তর্ভুক্তি এবং একইভাবে যেখানে সর্বনিম্ন ২ কিলোমিটারের মাধ্যে প্রাথমিক বিদ্যালয় নেই সেখানেও অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয় নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। সভায় পূর্ববর্তী বদলী নীতিমালা বাতিল বা সংস্কার কেনো প্রয়োজন সে বিষয়ে মন্ত্রণালয়কে কমিটির নিকট বিস্তারিত ব্যাখ্যা প্রদানের সুপারিশ করা হয়।

‘ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দন করণ’ প্রকল্পের মোট ৩৫৬টি স্কুলের মাঝে প্রাথমিকভাবে ১৬০টি স্কুলের দৃষ্টিনন্দনকরণের নকশা উপস্থাপন করা হয়। এছাড়া বৈঠকে মহাপরিচালকের অফিস দৃষ্টিনন্দনকরণের সুপারিশ করা হয়।

বই বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করা দুইজন শিক্ষকের মৃত্যুতে কমিটির পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়। উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম নিয়ে আগামী বৈঠকে আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31