IMG-LOGO

বুধবার, ১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজনৈতিক প্রভাবে নদী-খাল দখল বন্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝ বিনামূল্যে সার ও বীজ বিতরণপোরশায় গলায় দড়ি দিয়ে হিন্দু যুবকের আত্নহত্যানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রেপ্তারপদ্মা ব্যারেজ ও উত্তর সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে নগরীতে মানববন্ধনগোদাগাড়ীতে গান পাউডার ও কাঁচের গুড়া উদ্ধার করে র‌্যাব-৫‘যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ সমাপ্তি চায় ইরান’ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ডোনাল্ড ট্রাম্পতেলের দাম না বাড়িয়ে সংকট কাটানোর চেষ্টা সরকারেরঝালকাঠিতে ফেইসবুক লাইভে এসে ২ সন্তানসহ পিতার বিষপান৮০ কিমি বেগে দেশের ৪ অঞ্চলে ঝড়ের আভাসজাম্বিয়ারকে পাঁচ গোল আর্জেন্টিনারকুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বলছে জ্বালানি ডিপোরাজশাহীতে সরকারি সেবাদানকারী প্রতিনিধিদের সাথে সুশীল সমাজের সংলাপ
Home >> প্রবাস >> লিড নিউজ >> দৈনিক মাত্র ২ ঘণ্টা ঘুমান জাপানের প্রধানমন্ত্রী !

দৈনিক মাত্র ২ ঘণ্টা ঘুমান জাপানের প্রধানমন্ত্রী !

ধূমকেতু নিউজ ডেস্ক : দৈনিক মাত্র দুই ঘণ্টা ঘুমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। খুব বেশি হলে সময়টা দাঁড়ায় চার ঘণ্টায়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সংসদীয় কমিটির বৈঠকে নিজেই এ তথ্য জানিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী। এ সময় তিনি হাসতে হাসতে বলেন, ‘এটি আমার ত্বকের জন্য ভালো নয়।’

তাকাইচির এই মন্তব্য এমন সময়ে এলো, যখন তিনি কর্মীদের অতিরিক্ত কাজ করাতে উৎসাহ দেওয়ার অভিযোগে সমালোচনার মুখে রয়েছেন। গত সপ্তাহে তিনি সংসদ অধিবেশন প্রস্তুতির জন্য রাত ৩টায় অফিসে বৈঠক ডাকেন, যা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

জাপানে দীর্ঘদিন ধরেই কর্মজীবীদের অতিরিক্ত কাজের চাপ নিয়ে উদ্বেগ রয়েছে। এমনকি দেশটিতে ‘কারোশি’ নামে একটি শব্দও প্রচলিত, যার অর্থ—অতিরিক্ত কাজের চাপে মৃত্যু।

বৈঠকে তাকাইচিকে জাপানের কুখ্যাত দীর্ঘ কর্মঘণ্টা কমানোর প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি এখন দৈনিক প্রায় দুই ঘণ্টা ঘুমাই, সর্বোচ্চ চার ঘণ্টা। জানি, এটি ত্বকের জন্য ভালো নয়।’

তিনি আরও জানান, সরকার অতিরিক্ত কাজের সর্বোচ্চ সীমা বাড়ানোর বিষয়ে আলোচনা করছে। এ নিয়ে সমালোচনার জবাবে তাকাইচি বলেন, কর্মী ও নিয়োগকর্তার প্রয়োজন এক নয়। কেউ কেউ জীবনযাপন টিকিয়ে রাখতে একাধিক চাকরি করেন, আবার কিছু প্রতিষ্ঠান অতিরিক্ত সময় কাজের সীমা কঠোরভাবে বেঁধে দেয়।

তবে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি যে কোনো পরিবর্তনের ক্ষেত্রেই অগ্রাধিকার পাবে বলে আশ্বাস দেন তিনি।

তাকাইচি বলেন, আমরা যদি এমন পরিস্থিতি তৈরি করতে পারি যেখানে মানুষ সন্তান বা পরিবারের যত্ন নেওয়ার পাশাপাশি নিজের পছন্দমতো কাজ করতে পারে, অবসর ও বিশ্রাম উপভোগ করতে পারে—তাহলে সেটাই হবে আদর্শ।

গত মাসে জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সানায়ে তাকাইচি। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতৃত্ব নির্বাচনে জয়ের পর তিনি বলেছিলেন, নিজের ক্ষেত্রে ‘ওয়ার্ক-লাইফ ব্যালান্স’ শব্দটা আমি বাতিল করবো। আমি কাজ করবো, কাজ করবো, কাজ করবো।

বাস্তবেও দায়িত্ব নেওয়ার পর থেকেই তাকাইচি ব্যস্ত সময় পার করছেন। তিনি এরই মধ্যে একাধিক আঞ্চলিক বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের সঙ্গে বৈঠক করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031