IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> পুঠিয়ায় ছাগল বান্ধাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষ

পুঠিয়ায় ছাগল বান্ধাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষ

পিটিয়ে হত্যা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের কানাই পাড়া গ্রামে ছাগল বান্ধাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে তর্ক-বিতর্ক হতে এক পর্যায়ে রক্তক্ষয়ীর ঘটনা ঘটেছে।

গত ২৩ নভেম্বর বেলা ১২ টার সময় কানাইপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে আহতরা পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

আহত ব্যক্তিরা হলেন, মোঃ শামছুল হক সরদার (৪৯) শামছুল হকের স্ত্রী দ্বিপালী বেগম (৪৫)ও ছেলে সিয়াম (১৮)।

পূর্ব শত্রুতা জেরে এবং ছাগল বান্ধাকে কেন্দ্র করে সংঘর্ষের পরে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করেন শামছুল হক। মামলার আসামিরা আদালতের মাধ্যমে একজন বাদে বাকিরা জামিনে মুক্তি হয়ে আসার পরে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন সময় শামছুল সরদারকে ভয়-ভীতি দেখাচ্ছেন বলে নিজের নিরাপত্তা চেয়ে ৪ জনের নামে থানায় একটি সাধারণ ডায়রি করেন গত ৩ ডিসেম্বর।

সাধারণ ডায়রিতে যাদের নাম উল্লেখ করা হয় তারা হলেন, মোঃ লিটন হোসেন (৫২) পিতা মোঃ সাঈদ হোসেন (৫৫) উভয়ের পিতা মৃত ছবের আলী, মোঃ শান্ত পিতা মৃত আনোয়ার হোসেন এবং মোছাঃ রূপালী বেগম স্বামী মোঃ লিটন হোসেন সকলের গ্রাম কানাই পাড়া।

স্থানীয় এলাকাবাসীরা জানান, শামছুল হক এর সাথে ইতি পূর্বে এদের মধ্যে এমন দ্বিধা দ্বন্দ্ব ছিলো টাকার বিনিময়ে তার সমঝোতা হয়েছে। কিন্তু
কয়েকদিন আগে শামছুল হক সরদারের জায়গায় ছাগল বান্ধা নিয়ে প্রতিবেশী লিটনের পরিবারের মধ্যে কথা কাটাকাটি হতে এক পর্যায়ে উভয় পক্ষই মারামারিতে লিপ্ত হয়। শামছুল হকের পরিবারের তিন জন আহত হয়। পুলিশের বিষয়ে থানায় অভিযোগ হয়েছে। তবে এখন এলাকায় শান্তি বিরাজ করছে।

মামলার বাদি শামছুল হক সরদার জানান, আমি গত ২৩ তারিখে পুঠিয়া থানায় মারধরের একটি মামলা করলে আসামিরা কোর্ট থেকে জামিনে আসার পর আমাকে বিভিন্নভাবে মামলা উঠে নেয়ার জন্য হুমকি দিয়ে আসছে এতে আমার জীবন সংশয়ে আমি গত ৩ তারিখে আবার পুঠিয়া থানায় আমার নিরাপত্তা চেয়ে তিনজনের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করি।

এ বিষয়ে অভিযোগ পত্রে নাম থাকা লিটন হোসেন বলেন, দুই পক্ষের সংঘর্ষে সময় শামছুল পক্ষে লাঠি-র আঘাতে শামসুল নিজেই আহত হন। তবে শামছুলের করা মামলা মিথ্যা যার কারণে আমাদের এক জন বাদে সবার জামিন মঞ্জুর করেছেন মহামান্য আদালত।

উপরোক্ত বিষয়ে পুঠিয়া থানা (ওসি) কবির হোসেন জানান, থানায় মামলা ও একটি সাধারণ ডায়েরী হয়েছে তদন্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31