IMG-LOGO

বুধবার, ১১ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিল্পপতির বাড়িতে গুলিবর্ষণ: এসএমজিসহ সাজ্জাদ বাহিনীর তিন সদস্য গ্রেপ্তারহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পেরকাজ করতে এসে আর বাড়ি ফেরা হলো না নয়নের, শ্মশান ঘাটে মিলল নিথর দেহনববধূকে জিম্মির অভিযোগ চাঁদার দাবিতে,ছাত্রদল নেতাকে শোকজনগরীতে ইউসেফ স্কুলে ইফতার ওদোয়া মাহফিলতানোরে কৃষক শ্রমিকদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিলতানোরে ২ জনের আ/ত্ম/হ/ত্যাবাগমারায় বিএনপি নেতার উদ্যোগে ইফতার মাহফিলবাঘায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপনকেশরহাটে বিএনপির সংবাদ সম্মেলননিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতবাগমারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়ারাজশাহীতে এনসিপি সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিতপুঠিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিতধামইরহাটে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়া
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগমারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ড্রাম চিমনি ইটভাটাগুলোতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুঁঞা। অভিযান চলাকালে চারটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযান কালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ছিলেন, পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় শ্রমিক।

এ সময় উপজেলার বিগোপাড়, বানাইপুর, শালমারা, জয়পুরা ও দ্বীপপুর ইউনিয়নের মিরপুরে

এলাকার চারটি ড্রাম চিমনির ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ইটভাটার মালিকেরা পালিয়ে যায় ।

গুড়িয়ে দেয়া অবৈধ ড্রাম চিমনী ইট ভাটাগুলোর মধ্যে শালমারা-বাঁইগাছা এলাকার সিয়াম ব্রিকস, এমএনকে ব্রিকস এবং এসএমএআই ব্রিকসে এবং দ্বীপপুর ইউনিয়নের মিরপুরে অবস্থিত এমএমবি ব্রিকসে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।

উক্ত অভিযানে অবৈধ ভাবে গড়ে উঠা ওইসব ইট ভাটার ড্রাম চিমনী ভেঙ্গে ফেলা হয়েছে। উপজেলা বেশ কিছু এলাকায় এ ভাবে অবৈধ ইটভাটা গড়ে উঠেছে।

এসব ভাটায় মাটি বহনকারী ট্রাকটর থেকে মাটি পড়ে রাস্তার যেমন ক্ষতি হয় ঠিক তেমনি কয়লার পরিবর্তে গাছ কেটে খড়ি করার কারনে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে মারাত্মক ভাবে। ফলে এসব ইটভাটা উচ্ছেদ হলে পরিবেশ হুমকির হাত থেকে রক্ষা পাবে বলে মনে করছেন অনেকেই।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা বলেন, প্রথম দিনে চারটি ইটভাটায় অভিযান পরিচালিত হয়। অভিযান কালে ইট ভাটার মালিককে পাওয়া যায়নি। এ সময় ইটভাটাগুলো গুঁড়িয়ে দেয়া হয়। বাগমারার প্রতিটি এলাকায় অবৈধ ভাবে গড়ে ওঠা ইটভাটায় পর্যায়ক্রমে অভিযান পরিচালিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728