ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জ -২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির ড.মিজানুর রহমানের বিশাল নির্বাচনী গনমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠ থেকে বের হয়ে মিছিলটি রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রহনপুর রেল স্টেশনে এসে শেষ হয়।
মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির আবুজার গিফারি, জেলা কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, উপজেলা আমির ইমামুল হুদা, জেলা নয়েবে আমির ইয়াহিয়া খালেদ, রহনপুর পৌর আমির মনিরুজ্জামান ডাবলু, ইসলামি ছাত্রশিবির রাজশাহী মহানগর সভাপতি শামিম প্রমুখ।


