IMG-LOGO

শুক্রবার, ২০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা বুলেটপোরশায় প্রধানমন্ত্রীর তহবিল হতে প্রাপ্ত ত্রাণসামগ্রী বিতরণকুষ্টিয়ায় ন/ব/জা/ত/কে/র ব/স্তা/ব/ন্দি লা/শ উদ্ধার১৯নং ওয়ার্ডকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে চান রুমনক্যান্সার আক্রান্ত হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতাবাগমারায় পীরগঞ্জ পাঠাগারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিতফুলবাড়ীতে ৫২৩ জন দুস্থ্য ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদাননিয়ামতপুরে ঈদ উপলক্ষে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণরাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরাফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুম, খুন ও পঙ্গু নেতাকর্মীদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারদুর্গাপুরে একই পরিবারের তিনজনের ইসলাম ধর্ম গ্রহণরহনপুরে পুনর্ভবা মুক্ত স্কাউট গ্রুপের ইফতারকুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতরাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ
Home >> প্রবাস >> টপ নিউজ >> জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭

জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭

ধূমকেতু নিউজ ডেস্ক : এক সপ্তাহের মধ্যে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে জাপানে। এবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পন অনুভূত হলো।

ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দফতর (জেএমএ)। খবর আল জাজিরার।

শুক্রবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে আওমোরি প্রিফেকচারের উপকূলে ২০ কিলোমিটার (১২.৪ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, হোনশু দ্বীপের ইওয়াতে অঞ্চলের কুজি শহর থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে এই ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি হয়।

জাপানি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, গত সোমবার রাতের বড় ভূমিকম্পের তুলনায় এবার কম্পন কম ছিল। ওই ভূমিকম্পে তাক থেকে জিনিসপত্র পড়ে যায়, সড়ক ক্ষতিগ্রস্ত হয়, জানালা ভেঙে যায়। ভূমিকম্পের পর ৭০ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউ দেখা গিয়েছিল।

ওই অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার ও বড় ভূমিকম্প আঘাত হানার মাত্র কয়েক দিন পরই এই ভূ-কম্পন আঘাত হানল।

সোমবারের ভূমিকম্পের পর, সরকার উত্তরে হোক্কাইডো থেকে টোকিওর পূর্বে চিবা পর্যন্ত বিস্তৃত অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে। সেই সঙ্গে এক সপ্তাহের মধ্যে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা বৃদ্ধির জন্য সতর্ক থাকতে বলেছিল।

জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় নিয়মিতভাবেই ভূমিকম্পের সম্মুখীন হয়। ২০১১ সালে ৯ দশমিক ১ মাত্রার তোহোকু ভূমিকম্প ও সুনামি দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হিসেবে পরিচিত। এতে ২২ হাজারের বেশি মানুষ মারা যান বা নিখোঁজ হন এবং ফুকুশিমা দাইইচি পারমাণবিক কেন্দ্রে চুল্লি গলে ভয়াবহ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728