IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> রাজশাহীর ২৫নং ওয়ার্ডে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রাজশাহীর ২৫নং ওয়ার্ডে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর ২৫নং ওয়ার্ডে ৭০০ শীতার্ত এর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে ২৫নং ওয়ার্ড কাউন্সিলের বাড়ি সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু এই কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সব সময় মানুষের পাশে থাকে। অতীতে বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে ছিল এই সরকার। করোনাকালে গরীব, অসহায় ও কর্মহীন মানুষকে দফায় দফায় খাদ্য, নগত অর্থ, সবজি সহ বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়েছে। সরকারি সহযোগিতার পাশাপাশি আমি ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সহযোগিতা প্রদান করেছি। শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।

মেয়র আরো বলেন, রাজশাহীর বিপুল সংখ্যক মানুষের প্রয়োজন কর্মসংস্থান। শিল্পায়ন ও কর্মসংস্থানের জন্য ইতোমধ্যে তিনটি শিল্পাঞ্চল অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ৫/৭ বছরে এই তিনটি শিল্পাঞ্চলে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে। মাননীয় প্রধানমন্ত্রীর রাজশাহীর উন্নয়নে ইতোমধ্যে প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন। করোনার কারণে উন্নয়ন কার্যক্রম কিছুটা থেমে ছিল। তবে এখন উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলেছে।

কাউন্সিলর তরিকুল আলম পল্টু বলেন, আমি দীর্ঘদিন যাবৎ কাউন্সিলরের দায়িত্ব পালন করে আসছি। মেয়র খায়রুজ্জামান লিটন ভাইয়ের আমলে আমার ওয়ার্ডে যে উন্নয়ন হচ্ছে, অন্য কোন মেয়রের সময় তা হয়নি। এই ওয়ার্ডে রাস্তাঘাট, ড্রেনসহ নানা অবকাঠামো উন্নয়ন হয়েছে, আগামীতেও হবে। করোনাকালী সময়ে ওয়ার্ডের গরীব ও অসহায় মানুষ দফায় দফায় খাদ্য, অর্থসহ বিভিন্ন সহায়তা পেয়েছেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আশীষ তরু দে সরকার অর্পণ ও ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গোলাম রব্বানী মাসুম।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সদস্য আলিমুল হাসান সজল, মতিহার থানা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম চুনী, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুর রহমানসহ আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তবর্গ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31