IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> শপথ অনুষ্ঠানে যাবেন না ট্রাম্প, খুশি বাইডেন

শপথ অনুষ্ঠানে যাবেন না ট্রাম্প, খুশি বাইডেন

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন শপথ গ্রহণ করবেন আগামী ২০ জানুয়ারি। কিন্তু সেই শপথ অনুষ্ঠানে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্পের এমন সিদ্ধান্তকে ভালো সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

শান্তিপূর্ণভাবে ক্ষমতায় হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়ার কয়েক ঘণ্টা পরেই শুক্রবার এক টুইট বার্তায় এ কথা জানান ট্রাম্প। শুধু ট্রাম্প নন, বিশ্বস্ত সূত্রে জানা গেছে শপথ অনুষ্ঠানে যোগ দিবেন না ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। সবকিছু ঠিকঠাক থাকলে ১৯ জানুয়ারি ওয়াশিংটন ছাড়বেন ট্রাম্প ও তার সহধর্মীনি।

টুইট বার্তায় তিনি জানান, আমাকে যারা জিজ্ঞাসা করেছেন ২০ জানুয়ারির অনুষ্ঠানের বিষয়ে তাদের আমি বলেছি, আমি শপথ অনুষ্ঠানে যাব না।

জো বাইডেন বলেন, ‘আমাকে জানানো হয়েছে যে তিনি শপথ অনুষ্ঠানে যোগ দিবেন না। খুব কম বিষয়েই ট্রাম্প ও আমি একমত হতে পেরেছি। তবে একমত হওয়ার ক্ষেত্রে এটি একটি। শপথ অনুষ্ঠানে তার না আসার সিদ্ধান্তটা ভালো হয়েছে। ভালো সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার সম্পর্কে আমার যে ধারনা ছিল সেটাই তিনি পাল্টে দিয়েছেন। তিনি দেশের জন্য লজ্জা। বিশ্বের জন্য লজ্জা। তিনি দায়িত্বে থাকার যোগ্য নন।’

এদিকে ট্রাম্প শপথ অনুষ্ঠানে না আসলেও ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বিষয়ে বাইডেন বলেন, ‘তাকে স্বাগত জানাই। তিনি আমার শপথ অনুষ্ঠানে আসলে আমি সম্মানিতবোধ করবো।’

প্রসঙ্গত, বুধবার (৬ জানুয়ারি) ইতিহাসের সবচেয়ে বাজে পরিস্থিতির মুখে পড়ে যুক্তরাষ্ট্র। কংগ্রেসের অধিবেশন চলাকালে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উসকানিতে তাঁর সমর্থকেরা ক্যাপিটল হিল ভবনে আক্রমণ করে। হামলার ঘটনায় এক পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকেই ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবি জোরালো হয়।

তবে ক্যাপিটল ভবনে হামলার পরপরই ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেন।

এক ভিডিওতে ট্রাম্প বলেন, ২০ জানুয়ারি একটি নতুন প্রশাসন ক্ষমতা নেবে। ক্ষমতার সুশৃঙ্খল ও নির্বিঘ্ন হস্তান্তরের দিকেই এখন তাঁর দৃষ্টি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31