IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো আফগানিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো আফগানিস্তান

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন রশিদ খান। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান।

বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডই আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে।

অলরাউন্ডার গুলবাদিন নাইব, পেসার নাভিন উল হক ও ফজলহক ফারুকি ফিরেছেন স্কোয়াডে। কাঁধের চোটে দলের বাইরে ছিলেন নাভিন।

মূল স্কোয়াডে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো মুজিব উর রহমান। রিজার্ভ খেলোড় হিসেবে আছেন এ এম গজনফর।

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার পর আফগানিস্তান ক্রিকেট (এসিবি) বোর্ডের প্রধান নির্বাচক আহমদ শাহ সুলিমানখিল বলেন, ‘গুলবাদিন নাইব বড় ম্যাচের খেলোয়াড়। তার ফেরায় দল আরও শক্তিশালী হয়েছে। নাভিন উল হককে আবার দলে পেয়ে আমরা সন্তুষ্ট, এতে আমাদের ফাস্ট বোলিং ইউনিটের মান বেড়েছে। মুজিবকে জায়গা দিতে গিয়ে গজনফরকে বাইরে রাখা কঠিন সিদ্ধান্ত ছিল।’

ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে আফগানিস্তান গ্রুপ রয়েছে ‘ডি’-তে। যেখানে তাদের গ্রুপসঙ্গী নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।

রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান দল ৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে।

রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ, আব্দুল্লাহ আহমাদজাই, সেদিকুল্লাহ অতল, ফজলহক ফারুকি, রহমানউল্লাহ গুরবাজ, নাভিন উল হক, মোহাম্মদ ইসহাক, শহিদুল্লাহ কামাল, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, আজমতুল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, দ্বারউইশ রাসুলি, ইব্রাহিম জাদরান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31