ধূমকেতু প্রতিবেদক : ঢাকায় চার দিনব্যাপী 1th National Junior & Youth Club Cup Wushu Championship 2025 এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সোহরাওয়ার্দী স্টেডিয়ামে এ চ্যাম্পিয়ানশীপের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ সভাপতি মেজর ইমরোজ আহমেদ (অব:)।
অনুষ্ঠানে বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি এ ডব্লিউ সি, এ এফ ডব্লিউ সি, পি এস সি, জি, মেজর জেনারেল আ স ম রিদওয়ানু রহমানের স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ উশু ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু।
সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ উশু ফেডারেশনের প্রতিষ্ঠাতা সদস্য এস এম শহীদুল হক ভূইয়া।
চ্যাম্পিয়ানশীপে ১টি স্বর্ণ পদক, ৮ টি রৌপ্য পদক, ৯ টি তাম্র পদক মোট ১৮ টি পদক পেয়েছে শাওলিন উশু তাইচি কুংফু একাডেমির খেলোয়াড়রা।
তারা হলেন, সাব্বির (স্বর্ণ মেডেল), নাদিয়া (রৌপ্য মেডেল), মিনাল (রৌপ্য মেডেল), ইসমাইল (রৌপ্য মেডেল), তিথি (রৌপ্য মেডেল), সিফা (রৌপ্য মেডেল), সপ্না (রৌপ্য মেডেল), তৌফিক (রৌপ্য মেডেল), সায়েল মুসফিক (রৌপ্য মেডেল), লক্ষণ (তাম্র মেডেল), অক্ষয় (তাম্র মেডেল), বাবলি (তাম্র মেডেল), সোভা (তাম্র মেডেল), নূর (তাম্র মেডেল), মোব্বারশির (তাম্র মেডেল), শিশির (তাম্র মেডেল), বেলাল (তাম্র মেডেল) ও আসফিক (তাম্র মেডেল)।
টিমের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন, জাতীয় এবং আন্তর্জাতিক উশু প্রশিক্ষক, ব্লাক বেল্ট ৬ম, ডুয়ান, প্রতিষ্ঠাতা ও শাওলিন উশু তাইচি কুংফু একাডেমির প্রধান প্রশিক্ষক মাস্টার শরিফুল ইসলাম।


