IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> টপ নিউজ >> ‘যুদ্ধে এক বছরে রাশিয়ার চার লাখ সেনা হতাহত’

‘যুদ্ধে এক বছরে রাশিয়ার চার লাখ সেনা হতাহত’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিগত ২০২৫ সালে ইউক্রেনের মাত্র ০.৮ শতাংশ ভূখণ্ড দখলের বিনিময়ে রাশিয়ার চার লাখের বেশি সেনা নিহত ও আহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের জেনারেল স্টাফ। আলজাজিরার এক প্রতিবেদনে জানা গেছে এ তথ্য।

এই বিপুল ক্ষয়ক্ষতির পরও শান্তি আলোচনায় না গিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার কৌশলেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অটল রয়েছেন– বলছে কিয়েভ। বছরের শেষ দিকে রাশিয়া শান্তি আলোচনা এড়াতে তথ্যভিত্তিক বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেছে ইউক্রেন।

এদিকে নববর্ষ উদযাপনের সময় ইউক্রেনের ড্রোন হামলায় রুশ-নিয়ন্ত্রিত খেরসন অঞ্চলে শিশুসহ অন্তত ২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া। তবে কিয়েভ এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনী কেবল রুশ সামরিক ও জ্বালানি-সংক্রান্ত লক্ষ্যবস্তুকেই আঘাত করে।

রাশিয়ার নিয়োগ করা খেরসন অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সালদো বৃহস্পতিবার সামাজিক মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, কৃষ্ণসাগর উপকূলবর্তী গ্রাম খোরলিতে নববর্ষ উদযাপনের সময় একটি হোটেল ও ক্যাফেতে তিনটি বিস্ফোরকবাহী ড্রোন আঘাত হানে। সালদোর ভাষ্য অনুযায়ী, ড্রোনগুলো দাহ্য মিশ্রণ বহন করছিল। এতে হোটেল ও আশপাশের এলাকায় আগুন ধরে যায়। আগুনে পুড়ে এবং বিস্ফোরণে এক শিশুসহ অন্তত ২৪ জন নিহত হন।

এই হামলাকে ‘বেসামরিক রুশ নাগরিকদের ওপর ইচ্ছাকৃত ও সুপরিকল্পিত আক্রমণ’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, হামলার ঘটনায় পাঁচ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে রাশিয়া দাবি করেছে, বছরের প্রথম দিন মস্কোকে লক্ষ্য করে ইউক্রেন টানা ছয় ঘণ্টাব্যাপী ড্রোন হামলা চালিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31