ধূমকেতু প্রতিবেদক, তানোর : তানোরে মেয়র প্রার্থী আবুল বাসার সুজন ঢাকা কেন্দ্রীয় আওয়ামী লীগ অফিসে দলীয় মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন।
শনিবার দুপুরে তিনি ঢাকা কেন্দ্রীয় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে তানোর পৌর সভায় নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ফর্ম জমা দেন।
এসময় তানোর পৌর এলাকার বিপুল সংখ্যক নেতা কর্মিরা তার সাথে ছিলেন। এর আগে তিনি ওই অফিস থেকেই মনোনয়ন ফর্ম উত্তোলন করেন।
পৌরবাসী ও দলীয় নেতাকর্মী সূত্রে জানা গেছে, ১৪ ই ফেব্রুয়ারী তানোর পৌর নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মেয়র পদে প্রত্যাশিত প্রার্থীর মধ্যে আবুল বাসার সুজন দীর্ঘদিন থেকে মাঠে গণসংযোগ ও সভা সেমিনারসহ দান অনুদান দিয়ে পৌর বাসীর আস্থার অর্জনে সক্ষম হয়েছেন। ফলে নৌকার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা সুজনেরই বেশী।


