IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> মিঠুনদের অজ্ঞাত নম্বর থেকে হুমকি, ব্যবস্থা নেবে বিসিবি

মিঠুনদের অজ্ঞাত নম্বর থেকে হুমকি, ব্যবস্থা নেবে বিসিবি

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বিসিবি পরিচালকের পদত্যাগ দাবি করে বিপিএল বয়কট করায় ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনকে মোবাইলে হুমকি দেওয়া হচ্ছে। দেশি-বিদেশি নম্বরগুলো থেকে ফোন কল ও হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে গালাগালসহ হুমকিতে বলা হচ্ছে, ক্রিকেটাররা ‘দালালি’ করে দেশে ‘অস্থিতিশীল পরিবেশ’ সৃষ্টি করেছেন। এমনকি ‘আজকের পর থেকে কোনো ক্রিকেটার বাংলাদেশের মাটিতে সুস্থভাবে হাঁটতে পারবে না’ বলেও হুমকি দেওয়া হয়েছে।

গতকাল মাঝরাতে বিসিবির সঙ্গে জরুরী মিটিংয়ে এগুলো জানিয়েছেন মিঠুন। পরের সংবাদ সম্মেলনে তিনি বলেন ‘আজ (বৃহস্পতিবার) রাত ৯ টার পর থেকে এটার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। আমরা তো দেশের বিরুদ্ধে কোনো কথা বলিনি, তারপরও কেন এই হুমকি বুঝতে পারছি না। ক্রিকেটার হিসেবে আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলেছি, এটা কি অন্যায়?’

মূলত বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের নিয়ে অবমাননাকর মন্তব্য করায় তার পদত্যাগ দাবি করে ক্রিকেট বয়কট করে কোয়াব। বিসিবি নাজমুলকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার পর কোয়াব কিছুটা নমনীয় হয়। কোয়াবের হয়ে দাবি-দাওয়া উত্থাপন ও বিসিবির সঙ্গে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির সভাপতি মিঠুন, যিনি এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের অধিনায়কত্ব করছেন। ফলে হুমকির লক্ষ্যবস্তুও তিনিই হচ্ছেন।

এই হুমকির প্রসঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আমরা ওদের বলেছি নম্বরগুলো আমাদের দিতে। এরপর আমাদের সিকিউরিটি বিভাগে এটা যাবে, ওরা দেখবে কিভাবে কি ব্যবস্থা নেওয়া যায়।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31