ধূমকেতু প্রতিবেদক : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে ৩০ নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বুতপাড়ায় ৩০ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে অনুষ্ঠানে দিনার বানুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী গার্হ্যস্থ অর্থনীতি কলেজের অধ্যক্ষ ও সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনুর সহধর্মিনী সালমা শাহাদাত।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন, মহানগর মহিলা দলের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সিফাত জেরিন তুলি,৩০ নং ওয়ার্ড মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক রানু,সাবেক সাংগঠনিক সম্পদক নারগিশ,সাবেক প্রচার সম্পদক আরজিনা, মহিলা নেত্রী রজিনা বেগম ।
আরোও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সহ-সভাপতি মোক্তার হোসেন, ৩০ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি হাসেম আলী, বিএনপি দেলুয়ার হোসেন, রফিকুল ইসলাম, আবাদুর সাত্তার, যুবদলের সাবেক সভাপতি ইনসার আলীসহ বিএনপি ও মহিলাদলের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়।


