ধূমকেতু প্রতিবেদক : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে ২৭ নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে দেবেসিং পাড়া এলাকায় ২৭ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী গার্হ্যস্থ অর্থনীতি কলেজের অধ্যক্ষ ও সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনুর সহধর্মিনী সালমা শাহাদাত।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন, মহানগর মহিলা দলের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সিফাত জেরিন তুলি,মহানগর মহিলা দলের ক্রীড়া বিষয়ক সম্পাদিকা লাভলী,২৭ নং ওয়ার্ড পূর্বের মহিলা দলের সভাপতি পারভিন সুলতানা, সাংগঠনিক সম্পাদক খায়রুল,বোয়ালিয়া থানা মহিলা নেত্রী নিলুফা ইয়াসমিন,২৭ নং ওয়ার্ড পশ্চিম মহিলা দলের সভাপতি নাসরিন ইয়াসমিন মনি, লিপি ।
আরোও উপস্থিত ছিলেন সাবেক কাউসিলর আনোয়ারুল আমিন আজম, জাসাস মহানগর সদস্য সচিব সেলিম রেজা, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল,বিএনপি নেতা কমল সরকার,ফারুক হোসেন,লিয়াকত আলি রুবেল, আসলাম, যুবদল নেতা জনিসহ বিএনপি ও মহিলাদলের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়।


