IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাগমারায় দাঁড়িপাল্লার প্রচারণায় মাঠে সক্রিয় অর্ধ শতাধিক টিম

বাগমারায় দাঁড়িপাল্লার প্রচারণায় মাঠে সক্রিয় অর্ধ শতাধিক টিম

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৪ (বাগমারা) আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলায় ভোটের মাঠে ব্যাপক সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারীর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে।

বাগমারা উপজেলায় এবারে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা নারী ভোটারের তুলনায় বেশি। এই বিশাল ভোটার জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে শুরু থেকেই সুসংগঠিত প্রচারণা কৌশল গ্রহণ করেছে জামায়াতে ইসলামী।

দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে উপজেলা জুড়ে প্রায় ৬৫টিরও বেশি প্রচারণা টিম মাঠে কাজ করছে। এসব টিম প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন।

প্রচারণায় বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলায়। পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের সঙ্গেও মতবিনিময় করছেন নারী কর্মীরাও। নেতাকর্মীরা জানান, ইসলামী মূল্যবোধ ও ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই এই প্রচারণা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় মাইকিংয়ের মাধ্যমে প্রার্থীর পরিচিতি ও বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। সময় যত গড়াচ্ছে, ততই সাধারণ মানুষের মধ্যে ডা. আব্দুল বারীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি আগ্রহ ও সমর্থন বাড়ছে বলে দাবি করছেন দলীয় নেতাকর্মীরা।

এ বিষয়ে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুল বারী বলেন, “আমি বাগমারার মানুষের কাছে ন্যায়, সততা ও ইনসাফভিত্তিক রাজনীতির আহ্বান জানাচ্ছি। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি কল্যাণরাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবায়ন করাই আমার লক্ষ্য।”

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, বাগমারার রাজনীতির মাঠে দাঁড়িপাল্লার প্রচারণা ততই দৃশ্যমান ও শক্ত অবস্থান তৈরি করছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31