IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজনীতি >> আপনাদের আস্থা, ভালোবাসাই বিএনপির শক্তি, ধানের শীষের শক্তি, আমার শক্তি-আবু সাইদ চাঁদ

আপনাদের আস্থা, ভালোবাসাই বিএনপির শক্তি, ধানের শীষের শক্তি, আমার শক্তি-আবু সাইদ চাঁদ

ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হলে এ অঞ্চলকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি শান্তিপূর্ণ জনপদে রূপান্তর করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ।

শনিবার সকাল থেকে চারঘাট উপজেলার সারদা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনাদের হৃদয়ে গাঁথা আস্থা, ভালোবাসাই বিএনপির শক্তি, ধানের শীষের শক্তি, আমার শক্তি। আমি আপনাদের সন্তান। আমি বিগত ১০ বছর আপনাদের ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। আপনারা দেখেছেন আমি সব সময় আপনাদের সাথে থেকেছি। কখনও নিজের কথা ভাবিনি, পরিবারের কথা ভাবিনি। সব সময় আপনারাই আমার ভাবনার বিষয়। আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষের বিজয় হলে বিএনপি সরকার গঠন করলে আমি পৃুনরায় আপনাদের পাশে থেকে সুখে-দুখে ছেলে হিসেবে থাকতে চাই। আপনাদের পাহারা দিতে চাই। আপনাদের সকলের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।

চাঁদ বলেন,বিএনপি সাধারণ মানুষের ভালো থাকা, সাধারণ মানুষকে ভালো রাখার রাজনীতি করে। তারেক রহমান অনেক পরিকল্পনা নিয়ে ধানের শীষের কাণ্ডারী হয়েছেন। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ আরো বিভিন্ন রকম পরিকল্পনা যা গণমানুষের জীবনযাত্রার সাথে প্রতিনিয়ত জড়িত সেসব বিষয় সামনে রেখেই তারেক রহমান এগিয়ে যাচ্ছেন। আমাদের প্রত্যেকের উচিত ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করা।
তিনি ্আরও বলেন, বিএনপি চায় মানুষের জীবনমানের উন্নয়ন। দেশের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন।
অন্যদিকে একটি দল সাধারণ মানুষকে জীবিত রেখেই মেরে ফেলতে চায়। তারা জান্নাতের টিকিট ধরিয়ে দিয়ে মানুষের ইমান নিয়ে খেলছে। তারা জানাতের টিকিটের বিনিময়ে ভোট চায়। এসব ভণ্ডদের কাছ থেকে আপনাদের সাবধানে থাকতে হবে। যারা দেশ চায়নি তারা এখন দেশের মালিকানা নিয়ে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র বানাতে চায়।

এসময় চাঁদের সঙ্গে আরও বক্তব্য রাখেন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল,সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সাবেক সরদহ ইউনিয়নের চেয়ারম্যান এসএম ইউশা সরকার ভোলা, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট,উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31