IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজনীতি >> টপ নিউজ >> দর্শন পাড়া ইউনিয়নে নির্বাচনী সংযোগ করের ধানের শীষের প্রার্থী মিলন

দর্শন পাড়া ইউনিয়নে নির্বাচনী সংযোগ করের ধানের শীষের প্রার্থী মিলন

ধূমকেতু প্রতিবেদক : পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়নে নির্বাচনী সংযোগ করের বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ -সম্পাদক , রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পবা -মোহনপুর আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন। তিনি সকাল থেকে রাত পর্যন্ত অত্র ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে যান এবং ভোটারদের সাথে কথা বলেন। সেই সাথে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জামাত সম্পূর্ণভাবে নারী বিদ্বেষী একটি দল। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই দলে কোন প্রকার নারী প্রার্থী নাই। কারণ তারা নারীদেরকে সর্বদা গৃহবন্দী করে রাখতে চায় এবং নারীদেরকে পণ্য মনে করে। এই দল কখনো ক্ষমতায় আসলে আফগানিস্তানে নারীদের যে অবস্থা সে অবস্থার সৃষ্টি করবে বলে উল্লেখ করেন তিনি। এজন্য দলমত নির্বিশেষে দেশ বিরোধী দলকে ভোট প্রদান না করার আহ্বান জানান তিনি। সেই সাথে ডাক্তার শফিকুর রহমানের নারী বিদ্বেষী বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান তিনি।

মিলন বলেন, নারী-পুরুষ সকলের সমান অধিকার রয়েছে। যার যার ধর্ম অনুযায়ী সে সে কাজ করবে। নারীরা বাড়ির বাইরে আসলে খারাপ হয়ে যায় এই ভ্রান্ত ধারণা বিএনপি কখনো করে না। কারণ বিএনপি চেয়ারপারসন ছিলেন একজন নারী। এজন্য নারীর অধিকার এবং নারীর ক্ষমতায়নে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। যে দেশে প্রায় অর্ধেক নারী সে দেশে নারীকে বাদ দিয়ে উন্নয়ন করা সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নারীদের উন্নয়ন এবং ক্ষমতায় তাদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরো বলেন, পবা মোহনপুর এলাকায় রাস্তাঘাট এর কোন উন্নয়ন হয়নি । বিএনপি শাসনামলে যেসব রাস্তাঘাট হয়েছে সেগুলোই রয়ে গেছে। এ রাস্তাঘাট গুলো সংস্কারের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে বিগত পতিত সরকারের দোসরা। তারা কাজ না করেই বিল তুলে নিয়েছে। আর যে সকল এলাকা বিএনপি অধ্যুষিত সে সব এলাকায় কোন প্রকার কাজ তারা করেনি। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি উপজেলা স্বাস্থ্যসেবার উন্নয়ন, কৃষকের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হবে। সেই সাথে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ পরিশোধ করা হবে। শুধু তাই নয় বেকারদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে উদ্যোক্তা তৈরি করা হবে হবে বলে উল্লেখ করেন তিনি।

মিলন বলেন, পবা মোহনপুরের শিক্ষার উন্নয়নে গুরুত্ব দেয়া হবে। সেই সাথে কর্মমুখী শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে। এছাড়াও বিএনপির চেয়ারম্যান ঘোষিত ৩১ দফার মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন করা হবে। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন একজন মহীয়সী নারী। তার মৃত্যুতে বিশ্ববাসী স্তম্ভিত ও শোকায়িত। তার জানাযায় কত লোক হয়েছিল এখনো কেউ গণনা করে বের করতে পারেনি। এই মহীয়সী নারীর ত্যাগ এবং দেশের জনগণের প্রতি ভালোবাসার কথা বিবেচনা করে আসছে ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়নে অংশীদারিত্ব হওয়ার আহ্বান জানান তিনি। এ সম্পর্কে তিন আরো বলেন, ধানের শীষ শুধু বিএনপি নয়, এটা দেশের সকল জনগণের প্রতীক।

এদিকে দর্শন পড়া ইউনিয়নের সকল স্তরে জনগণ বলেন, এই ইউনিয়নের ৯০ ভাগ মানুষ বিএনপির পক্ষের। তারা কারো কথায় কান না দিয়ে ধানের শীষে ভোট প্রদান করবেন বলে প্রতিশ্রুতি দেন। সেই সাথে তাদের কিছু দাবি-দাওয়া তুলে ধরেন। নির্বাচিত হলে প্রার্থী সেগুলো অবশ্যই পূরণ করবেন বলে সবাইকে আশ্বস্ত করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন দর্শন পাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও পবা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সালাম মাস্টার, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, দর্শন পাড়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান বিএনপির নেতা রমজান আলী, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানি সুমন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, পবা উপজেলা যুবদলের সাবেক সদস্য মাজদার রহমান, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি ও পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ সহ বিএনপি অঙ্গ ও সহযোগী গঠনের অন্যান্য নেতা কর্মের বৃন্দ এবং সাধারণ জনগণ ও বিএনপির সমর্থকগণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31