ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়ায : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ মাইপাড়া নারদ নদী থেকে অজ্ঞত যুবকের লাশ উদ্ধার করেছে রাজশাহী ফায়ার সার্ভিস ডুবুরি ইউনিট। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন পুঠিয়া ফায়ার সার্ভিস ও পুঠিয়া থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ৬ ফ্রেব্রুয়ারি বিকেল ৫ টার সময় অজ্ঞাত সেই যুবক গোসল করতে নামে সেই সময় স্থানীয় বাচ্চারা সে রাস্তার ধারে খেলাধুলা করছিল। দীর্ঘ সময় পানি থেকে না উঠতে দেখে অনেক খোঁজাখুঁজি করা হলেও সেই যুবকের কোন সন্ধান না পেয়ে। পুঠিয়া ফায়ার সার্ভিসের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়। পর রাজশাহীর ফায়ার সার্ভিস ইউনিটকে ঘটনাস্থলে নিয়ে এসে পুঠিয়া থানা পুলিশের সহযোগিতায় ডুবুরিরা পানিতে নেমে পাঁচ মিনিটের মাথায় লাস্ট উদ্ধার করে।
রাজশাহী সদর ফায়ার সার্ভিসের ডুবুরী ইউনিটের মোঃ আব্দুর রাজ্জাক জানান, আমরা একটি যুবকের ডুবে যাওয়ার খবর শুনে বিড়ালদহ এলাকার মহাসড়কের পাশে নারদ নদীতে উদ্ধার অভিযান শুরু করি পরে একটি যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত যুবকের পরিচয় না পেয়ে পুঠিয়া থানা কাছে লাশ হস্তান্তর করে হয়েছে।
পুঠিয়া থানার (ওসি) ফরিদুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুঠিয়ার বিড়ালদহ এলাকার নারদ নদী থেকে এক যুবকের ব্যক্তির লাস্ট উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন মৃত ব্যক্তিটি মানসিক ভারসাম্য হীন ছিলেন। আমরা লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছি।


