ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে কুষ্টিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আধিপত্যবিরোধী মঞ্চ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকেল ৫ টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর গেটে সড়কে টায়ার জ্বালিয়ে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তারা বলেন, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইতিহাসের এক কলঙ্ক। অবিলম্বে এই হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানান তারা। পাশাপাশি ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানান আন্দোলনকারীরা।
বিক্ষোভে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা অংশ নেন। এসময় কর্মসূচির কারণে প্রায় দুই ঘণ্টা কুষ্টিয়া-মেহেরপুর, ঝিনাইদহ ও ঢাকাগামী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।


