IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজনীতি >> দুর্গাপুরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে মনজুর রহমানের গণসংযোগ ও সমাবেশ

দুর্গাপুরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে মনজুর রহমানের গণসংযোগ ও সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুর্গাপুর উপজেলায় গণসংযোগ ও সমাবেশ করেছেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী মাওলানা মনজুর রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি একটি নির্বাচনী মিছিলের আয়োজন করেন। মিছিলটি দুর্গাপুর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেডিকেল মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।

‎এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করে সমাবেশে তার বক্তব্য তুলে ধরেন।

‎গণসংযোগকালে মাওলানা মনজুর রহমান বলেন, এলাকার মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন। শান্তিপূর্ণ, সুষ্ঠ ও অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগ ও সমাবেশ কর্মসূচি ব্যাপক প্রাণবন্ত হয়ে উঠে। আসন্ন সংসদ নির্বাচনে এই আসনে জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী থাকায় দলীয় নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ ও নারী ভোটাররা বেশ উচ্ছ্বসিত বলে মাওলানা মনজুর রহমান আশাবাদ ব্যক্ত করেন।

‎গণসংযোগ ও সমাবেশে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা এ্যসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ নুরুজ্জামান লিটন, দুর্গাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার সাইফুল ইসলাম, দুর্গাপুর উপজেলা সেক্রেটারী মুহাম্মদ শামিম উদ্দিন, দুর্গাপুর উপজেলা নায়েবে আমীর ফজলুল বারী সোহরাব, দুর্গাপুর পৌর জামায়াতে ইসলামীর আমীর নূর আলম, দুর্গাপুর পৌরসভা মাওলানা রফিকুল ইসলাম, ৫নং ঝালুকা ইউনিয়নের আমীর আলিউল হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা সেক্রেটারি আঃ রব হোসেন, সাবেক পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদসহ দলীয় নেতাকর্মীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31